এক্সপ্লোর

জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: পাক প্রধানমন্ত্রীর নজিরবিহীন নির্দেশ দেশের সেনাবাহিনীকে

নয়াদিল্লি: উরি সন্ত্রাসের জেরে গোটা বিশ্বে একঘরে হয়ে পড়া। তারপর সার্জিক্যাল স্ট্রাইক। সব কিছু মিলিয়ে হতচকিত পাকিস্তান এবার প্রকাশ্যে স্বীকার করে নিল, তাদের ভূখণ্ডই জঙ্গিদের প্রকৃত আঁতুড়ঘর। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবার দেশের সর্বশক্তিমান সেনাবাহিনীকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন। পাকিস্তানের কোনও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারেরই কখনও সেনাবাহিনীর চোখে চোখ রাখার সাহস হয়নি। নওয়াজ শরিফকে সরিয়েই প্রাক্তন সেনা প্রধান পারভেজ মুশারফ দেশের কুর্সি দখল করেন। কিন্তু নজিরবিহীনভাবে সেই শরিফই এবার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, জৈশ ই মহম্মদ সহ পাকিস্তানে খেয়ে পরে বেড়ে ওঠা যাবতীয় জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, পাঠানকোট ও ২৬/১১-র তদন্ত নতুন করে শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার গোপনে হয়েছে সেনা কর্তাদের সঙ্গে পাক সরকারের ওই বৈঠক। পরে বিদেশ সচিব আইজাজ চৌধুরি সে ব্যাপারে জানাতে গিয়ে বলেছেন, কূটনৈতিকভাবে সবরকম চেষ্টা করা সত্ত্বেও ইসলামাবাদ আন্তর্জাতিক দুনিয়ায় একঘরে হয়ে পড়েছে। তাদের অবস্থান বারবার স্পষ্ট করা সত্ত্বেও দেখা যাচ্ছে, দুনিয়া তাতে কান দিতে রাজি নয়। এরপরেই অসামরিক সরকার সেনাবাহিনীকে পরিষ্কার নির্দেশ দিয়েছে, যদি জঙ্গিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তবে সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দাবিভাগের তাতে নাক না গলানোই ভাল। পাঠানকোট তদন্ত শেষ করার জন্য নতুন করে চেষ্টা করতে হবে, ২৬/১১-র বিচার ফের শুরু করতে হবে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতে। এমনকী সবাইকে অবাক করে পাক বিদেশ সচিব জানিয়েছেন, যদিও চিন পাকিস্তানের পাশে এখনও রয়েছে কিন্তু ইঙ্গিত দিয়েছে, তারাও চায়, ইসলামাবাদ জঙ্গিদের পাশ থেকে সরে আসুক। সেনার সঙ্গে বৈঠকের পর ঠিক হয়েছে, আইএসআই ডিরেক্টর জেনারেল রিজওয়ান আখতার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের জাঞ্জুয়া দেশের চারটি প্রদেশে ঘুরে এই সিদ্ধান্তের কথা প্রদেশ নেতৃত্ব ও আইএসআই সেক্টর কম্যান্ডারদের জানাবেন। প্রধানমন্ত্রীর ভাই, পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আইএসআই ডিরেক্টর জেনারেলের প্রচণ্ড তর্কবিতর্ক হয়েছে বলে জানিয়েছে পাক সংবাদপত্র। শাহবাজ শরিফ সকলের সামনে আইএসআই ডিজির কাছে অভিযোগ করেন, যখনই তাঁর সরকার কোনও জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেছে, আইএসআই নাক গলিয়ে অপরাধীদের ছাড়িয়ে নিয়েছে জেল থেকে। যেভাবে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা কর্তার সামনে শাহবাজ এ ব্যাপারে প্রশ্ন করেন, তাতে হতচকিত হয়ে যান সকলে। পাশাপাশি ইসলামাবাদ এও মনে করছে, আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কের ক্রমাবনতি হচ্ছে। যেভাবে আমেরিকা হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে, তাতে তাদের ধারণা, এই সম্পর্ক আরও খারাপ হবে। চিন অবশ্য জানিয়েছে, তারা জৈশ প্রধান মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জে নিষিদ্ধ করার বিরোধিতা করবে। কিন্তু একইসঙ্গে প্রশ্ন তুলেছে, বারবার এই পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget