এক্সপ্লোর

Miracle Baby: মিরাকল বললেও কম, মাতৃগর্ভ থেকে দু’বার ভূমিষ্ঠ হয় এই শিশু

Science News: একবার নয়, দু’-দু’বার জন্ম মাতৃগর্ভ থেকে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আজও নজির হয়ে রয়েছে।

ছবি: পিক্সাবে।

1/10
মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখার মুহূর্ত, সন্তানের জন্ম এককথায় মিরাকলও। কিন্তু কিছু কিছু ঘটনাকে মিরাকল বললেও লঘু করে দেখানো হয়। ২০১৬ সালে আমেরিকার টেক্সাসে তেমনই পরিস্থিতির সম্মুখীন হন মার্গারেট বোয়েমার।

2/10
একবার নয়, দু’-দু’বার পৃথিবীর আলো দেখে তাঁর তৃতীয় সন্তান। চিকিৎসার প্রয়োজনে প্রথম বার জরায়ু কেটে বের করা হয় ভ্রূণটি। তার পর ফের জরায়ুতে ঢুকিয়ে মুখবন্ধ করে দেওয়া হয়। তার পর ৯ মাস বাদে জন্ম নেয় শিশুটি।

3/10
চার মাসের গর্ভাবস্থা রুটিন চেকআপ করাতে গিয়েছিলেন মার্গারেট। কিন্তু স্ক্যানে সন্দেহজনক কিছু চোখে পড়ে চিকিৎসকেদের। তাঁর কন্যাসন্তানের ভ্রূণটি Sacrococcygeal Teratoma-য় আক্রান্ত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জীবনে কখনও ওই রোগের নামই শোনেননি মার্গারেট এবং তাঁর পরিবার। তাই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।

4/10
চিকিৎসকেরা জানান, ভ্রূণের শিরদাঁড়ার ঠিক নীচের অংশে একটি টিউমার গজিয়েছে। এমন ঘটনা একেবারেই বিরল নয়। অনেক সময় জন্মের পর টিউমার কেটে বাদ দেওয়া হয়। কিন্তু মার্গারেটের সন্তানের সমস্যা অত্যন্ত জটিল।

5/10
কারণ এক্ষেত্রে টিউমারটি ভ্রূণের চেয়ে আকারে বড়। ভ্রূণের থেকে শুষে নিচ্ছে টিউমারটি। ফলে ভ্রূণের হৃদস্পন্দন শ্লথ হয়ে আসছে। নয় মাস অপেক্ষা করতে গেলে হয়ত ভ্রূণটিকে বাঁচানোই যাবে না। এমন অবস্থায় মার্গারেটকে গর্ভপাত করানোর পরামর্শ দেন অনেকেই। কিন্তু আগে যমজ সন্তানের একজনকে হারানোয়, তাতে রাজি হননি তিনি।

6/10
শেষ মেশ ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই সময় ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা মার্গারেট। অপারেশন টেবিলে তোলা হয় মার্গারেটকে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। টিউমারটি আকারে এত বড় হয়ে গিয়েছিল যে, একবারে বের করা যাচ্ছিল না। সেটিকে ফুটো করে, কেটে বের করতে হয়।

7/10
ওই সময় মার্গারেটের সন্তানের ভ্রূণ জরায়ু থেকে বের করে আনতে হয়। অস্ত্রোপচারের সময় ভ্রূণের হৃদস্পন্দনও শ্লথ হয়ে যায়। উপস্থিত কার্ডিওলজিস্ট কোনও রকমে পরিস্থিতি সামাল দেন। টিউমারটি সম্পূর্ণ কেটে বাদ দেওয়ার পর ভ্রূণটিকে আবারও জরায়ুতে চালান করে দেন চিকিৎসকেরা। সেলাই করে মুখ বন্ধ করে দেন জরায়ুর।

8/10
এর পর আর বাকি, ১২ সপ্তাহ বিছানা ছেড়ে উঠতে পারেননি মার্গারেট। কিন্তু সবমিলিয়ে ৩৬ সপ্তাহ পর সেই সুখের মুহূর্ত এসে হাজির হয়। ফুটফুটে কন্যার জন্ম দেন মার্গারেট। নর্মাল ডেলিভারি নয়, সিজার করে তাঁর সন্তানকে বের করা হয়।

9/10
কিন্তু সেখানেও থামেনি লড়াই। জন্মের পর দেখা যায় শিশুটির শিরদাঁড়ার নীচের অংশে আবারও বেড়ে উঠছে টিউমার। আট দিন বয়সে আবারও অস্ত্রোপচার হয় শিশুটির। বেশ কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয় শিশুটিকে। তার পর সুস্থ হয়ে বাড়ি ফেরে।

10/10
এক্ষেত্রে শুধুমাত্র একরত্তির প্রাণশক্তিরই তারিফ করেননি চিকিৎসকেরা, মার্গারেটের ধৈর্য এবং সহ্যশক্তিরও ভূয়সী প্রশংসা করেন তাঁরা। বর্তমানে শিশুটি সুস্থ জীবন যাপন করছে। ভ্রূণের অস্ত্রোপচার থেকে, মার্গারেটের ডেলিভারি এবং আবারও জন্মের পর শিশুটির অস্ত্রোপচার, নাইজিরীয় এক চিকিৎসক এবং তাঁর সহযোগীদের হাতেই অসাধ্যসাধন হয়।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget