এক্সপ্লোর

Chandrayaan 3 Rover: পেট থেকে বেরিয়ে ধীরে ধীরে চাঁদের মাটিতে নামল প্রজ্ঞান, ভিডিও পাঠাল বিক্রম

Chandrayaan 3 Landing: কীভাবে গড়গড় করে বিক্রম থেকে নেমে পড়ল প্রজ্ঞান, তারপর চাঁদের বুকে শুরু করল হাঁটাহাঁটি। সেই ছবি প্রকাশ্যে এনেছে আজ ইসরো।

ভারতীয় সময় ঠিক ৬ টা বেজে ৩ মিনিট। চাঁদের মাটিকে ধীরগতিতে স্পর্শ করে ভারতের চন্দ্রযান ৩ (Chandrayaan 3) । তৈরি করে এক ইতিহাস। ঠিক সেই সময়, এই গ্রহে, এই উপমহাদেশে যখন হাততালির ঢেউ, উচ্ছ্বাসের বন্যা, ঠিক তখন কী কী ঘটে যাচ্ছিল চন্দ্রপৃষ্ঠে। 

চাঁদের মাটি ছোঁয়ার পর, ল্যান্ডার 'বিক্রম' (Vikram Lander) পৃথিবীতে বার্তা পাঠায়, 'ভারত, গন্তব্যে পৌঁছে গিয়েছি আমি। লক্ষ্যপূরণ হল তোমারও'।  লম্বা জার্নির পর চাঁদের মাটিতে কিছুক্ষণ জিরিয়ে নেয় ল্যান্ডার বিক্রম। তারপরই খুলে যায় তার দরজা। ল্যান্ডার 'বিক্রমের পেটের ভিতর থেকে চন্দ্রভূমে নেমে পড়ে রোভার 'প্রজ্ঞান'। এই প্রজ্ঞানই (Pragyan) এখন চাঁদের বুকে নিজের কাজ করবে আর ইসরোকে নির্দিষ্ট সময়ান্তর বার্তা দেবে।  

ঠিক কীভাবে ল্যান্ডার বিক্রমের থেকে নেমে এসেছিল প্রজ্ঞান? সেই ছবিও এবার এল সামনে। কীভাবে গড়গড় করে বিক্রম থেকে নেমে পড়ল প্রজ্ঞান, তারপর চাঁদের বুকে শুরু করল হাঁটাহাঁটি। সেই ছবি প্রকাশ্যে এনেছে আজ ইসরো। ল্যান্ডার ইমেজার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। তাছাড়াও মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চন্দ্রযান প্রত্যাশামতোই কাজ করছে। 

এছাড়াও চাঁদের বাড়ির দরজায় কড়া নাড়ার সময় কেমন দেখতে লাগছিল তাকে ? বিরাট বিরাট নানা মাপের গর্তে ভরা চন্দ্রভূমের ছবি পাঠিয়েছে ল্যান্ডার, তা বৃহস্পতিবার শেয়ার করে ইসরো।

ISRO জানাচ্ছে, রোভারের তিনটি পে-লোড ILSA, RAMBHA and ChaSTE কে সক্রিয় করা হয়েছে বৃহস্পতিবার থেকে। জানা গিয়েছে, RAMBHA-LP চন্দ্রপৃষ্ঠের প্লাজমার ঘনত্ব এবং সময়ের সঙ্গে তার পরিবর্তন পরিমাপ করবে। Chandra’s Surface Thermophysical Experiment বা ChaSTE চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছাকাছি তাপমাত্রাগত বৈশিষ্ট্যের পরিমাপ করবে, এবং Instrument for Lunar Seismic Activity বা ILSA অবতরণ স্থানের চারপাশে কম্পন পরিমাপ এবং চাঁদের মাটি ও আবরণের গঠন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। এছাড়া ইসরোর তরফে জানানো হয়েছে, রোভার চাঁদের বুকে ঘুরে-বেড়িয়ে কাজ করে চলেছে। SHAPE payload র কাজ শুরু করে দেওয়া হয়েছে রবিবারই।

চার বছর আগে যে পর্যায়ে এসে আটকে গিয়েছিল চন্দ্রাভিযান, এবার সেই পর্যায় অনায়াসে পেরিয়ে মহাকাশ গবেষণায় মাইলফলক গড়ে ফেলেছে ভারত। বুধবার আবেগে ভেসে যায় গোটা দেশ।  শুক্রবার বিদেশ সফর শেষ করে দেশে ফিরেই ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget