এক্সপ্লোর

Science News: সৌরজগতের বাইরে অবস্থান, গ্রহ নাকি মহাজাগতিক আয়না! না থাকলেই মঙ্গল হতো, বলছেন বিজ্ঞানীরা

Space News: কোনও গ্রহ বা নক্ষত্রর সঙ্গে আয়নার তুলনা এর আগে কখনও শোনা যায়নি। তাই এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ‘এক্সোপ্ল্যানেট’ LTT9779.

কলকাতা: গ্রহ, নক্ষত্রদের নিয়ে রহস্যে মোড়া দুনিয়া মহাশূন্যে (Space News)। তাতে আরও রোমাঞ্চ যোগ করল ‘মহাজাগতিক আয়না’, যা আসলে একটি ‘এক্সোপ্ল্যানেট’ (Exoplanets)। আমাদের সৌরজগতের বাইরে অন্য কোনও নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলা গ্রহকেই ‘এক্সোপ্ল্যানেট’ বলা হয়। আয়নার মতো ঝকঝকে, উল্টো দিকের জিনিসপত্র গাত্রে প্রতিবিম্বের আকারে ধরা পড়ে বলেই ওই ‘এক্সোপ্ল্যানেট’টিকে ‘মহাজাগতিক আয়না’ বলে উল্লেখ করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।(Science News)

কোনও গ্রহ বা নক্ষত্রর সঙ্গে আয়নার তুলনা এর আগে কখনও শোনা যায়নি। তাই এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ‘এক্সোপ্ল্যানেট’ LTT9779 b. পৃথিবী থেকে LTT9779 b-এর দূরত্ব প্রায় ২৬৪ আলোকবর্ষ। যে নক্ষত্রকে প্রদক্ষিণ করে LTT9779 b, তার আলোর ৮০ শতাংশই গায়ে পড়ে প্রতিফলিত হয়। সেই তুলনায় সূর্যের আলোর মাত্র ৩০ শতাংশই পৃথিবীর গায়ে পড়ে প্রতিফলিত হয়। 

LTT9779 b-র গায়ে পড়ে আলোর এই প্রতিফলন এবং তার গাত্রে অন্য বস্তুর প্রতিবিম্ব ধরা পড়ার নেপথ্যেও রয়েছে বৈজ্ঞানিক কারণ। বিজ্ঞানীরা জানিয়েছেন, LTT9779 b আসলে ধাতব মেঘের আবরণে মোড়া। এক্ষেত্রে গ্যাসের সঙ্গে লোহা, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, ভ্যানেডিয়ামের মতো ধাতু মিশে বাইরে থেকে একটি আবরণের সৃষ্টি হয়। নক্ষত্রের দিকে যে অংশ থাকে, তাতে রোদ পড়লে অন্যান্য খনিজের সঙ্গে ধাতব কণাগুলিও বাষ্পীভূত হয়।

আরও পড়ুন: Chandrayaan 3: চাঁদের মাটিতে কীসের খোঁজ চন্দ্রযান ৩-এর? উৎক্ষেপণ দেখতে পারবেন আপনিও

কিন্তু মহাশূন্যে তাপমাত্রা ৩ হাজার সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে অনু-পরমাণুগুলি চূর্ণবিচূর্ণ হয়ে বায়ুমণ্ডলের জলের সঙ্গে মিশে গিয়ে আরও উজ্জ্বল হয়ে ওঠে। তাতেই ওই ‘এক্সোপ্ল্যানেট’-এর এমন ঝকঝক রূপ, আয়নার মতো উপস্থিতি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

আমাদের সৌরজগতে শুক্রগ্রহের উপস্থিতিও অত্যন্ত উজ্জ্বল। বাইরে মেঘের পুরু স্তর থাকায় সূর্যরশ্মির ৭৫ শতাংশ প্রতিফলিত হয়ে তার গায়ে লেগে। পৃথিবীর চেয়ে LTT9779 b পাঁচগুণ বেশি বড় বলে জানা গিয়েছে। অর্থাৎ মহাজগতে সর্ববৃহৎ আয়নাসম বস্তু বলেও ধরা হচ্ছে তাকে। এই LTT9779 b এক্সোপ্ল্যানেটই উদ্বিগ্ন করে তুলেছে বিজ্ঞানীদের।

দিয়েগো পোর্তালেস ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী জেমস জেনকিন্স বলেন, “কল্পনা করুন, নিজের নক্ষত্রের গা ঘেঁষে একটি বিশ্ব দাউদাউ করে জ্বলছে। তাকে ঘিরে থাকা ধাতব মেঘের আস্তরণ ভেসে বেড়াচ্ছে মহাশূন্যে এবং তা থেকে ফোঁটা ফোঁটা টাইটেনিয়াম ধরে পড়ছে।” বিজ্ঞানীদের মতে, মহাশূন্যে LTT9779 b-র অবস্থান কোনও ভাবেই কাম্য ছিল না। বিজ্ঞানী ভিভিয়েন পারমেনতিয়েরের মতে, এই ধরনের গ্রহের আয়ু সাধারণত বেশি হয় না। নক্ষত্রের দ্বারাই এদের বায়ুমণ্ডলে বিস্ফোরণ ঘটে। পড়ে থাকে শুধু পাথর। তবে LTT9779 b-র ক্ষেত্রে ধাতব মেঘ বাইরের জগতের গ্রহটিকে খুব বেশি তেতে উঠতে দেয় না। তাই LTT9779 b-র আয়ু নিয়ে এখনই তেমন কোনও আশঙ্কার কারণ দেখছেন না তাঁরা।

২০২০ সালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট LTT9779 b-র হদিশ পায়। তবে এর প্রতিফলন  ক্ষমতার হদিশ মেলে অতি সম্প্রতি, ইউরোপিয়ান স্পেস এজেন্সির তল্লাশি অভিযানে। মাঝে বেপাত্তা হয়ে গিয়েছিল LTT9779 b। পরে আবার সন্ধান মেলে।

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget