এক্সপ্লোর

Bumrah Record: ব্যাট হাতে লারার ১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন বুমরা

Ind vs Eng: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ২৯ রান তুললেন বুমরা। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত এক ওভারে ওঠা সর্বোচ্চ রান।

বার্মিংহ্যাম: তিনি বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের ত্রাস। সেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবার ব্যাট হাতে এক অনন্য নজির গড়লেন। ভেঙে দিলেন কিংবদন্তি ব্রায়ান লারার (Brian Lara) ১৮ বছরের পুরনো রেকর্ড।

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) এক ওভারে ২৯ রান তুললেন বুমরা। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত এক ওভারে ওঠা সর্বোচ্চ রান। এর আগে ব্রায়ান লারা ছিলেন এই রেকর্ডের মালিক। ২০০৩-০৪ মরসুমে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান তুলেছিলেন লারা।

অস্ট্রেলিয়ার জর্জ বেইলিরও টেস্টে এক ওভারে ২৮ রান নেওয়ার রেকর্ড রয়েছে। তবে লারার চেয়ে বাউন্ডারি কম মেরেছিলেন বলে তালিকায় তিনি তৃতীয়।

ব্রডের অবশ্য দুর্গতির এখানেই শেষ নয়। তিনি ওই ওভারেই ৬ রান অতিরিক্ত হিসাবে দেন। সব মিলিয়ে ব্রডের ওই ওভারে ৩৫ রান ওঠে।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরে বিশ্বরেকর্ড করেছিলেন যুবরাজ সিংহ। ভারতের বিরুদ্ধে ফের এক লজ্জার রেকর্ড গড়ে ফেললেন ব্রড।

শনিবার সকালে এজবাস্টনে ভারতের শুরুটা তেমন ভালো হয়নি। রবীন্দ্র জাদেজার শতরান ছাড়া ভারতীয়দের মুখে হাসি ফোটানোর মতো তেমন কিছু হয়নি। কিন্তু ইংল্যান্ড নতুন বল পাওয়ার পর ৮৪ তম ওভার ভারতীয় সমর্থকদের মুখে হাসি এনে দেয়। শুধু হাসি এনে দিয়েছে যে তা নয়, রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় সমর্থকরা।

ভারতের ইনিংসের সেই ৮৪ তম ওভারে বল করতে আসেন ব্রড। বুমরা শর্ট বল করেন। ব্যাটের কানায় বল লেগে চার হয়ে যায়। দ্বিতীয় বলটাও শর্ট করেন ব্রড। ব্যাটার এবং উইকেটকিপারের মাথার উপর দিয়ে পাঁচ রান হয়। পরের বলটিও বুমরার ব্যাটের কানায় লাগে। এবার ছক্কা পেয়ে যান বুমরা। ক্রিজের বাইরে পা ছিল ব্রডের। ফলে নো বল ডাকা হয়। ফ্রি হিটে ফুলটস উপহার দেন ব্রড। মিড অনের ওপর দিয়ে সপাটে চার মারেন বুমরা। পরের বল আবার ব্যাটের কানায় লেগে চার হয়ে যায়। পরের বলটা ডিপ স্কোয়ার লেগের বাউন্ডারিতে পাঠিয়ে দেন বুমরা। পঞ্চম বলে ছক্কা মারেন। অর্থাৎ পাঁচটি বৈধ বলে ৩৪ রান উঠে যায়। শেষ বলটা ইয়র্কার করেন ব্রড। তাতে এক রান নেন বুমরাহ। তার ফলে সবমিলিয়ে ব্রডের ওভারে ৩৫ রান ওঠে।

আরও পড়ুন: "বাবা-মায়েদের দৃষ্টিভঙ্গি বদলেছে, পুল্লেলা গোপীচন্দের সাফল্যকেও ছাপিয়ে যাক আগামী প্রজন্ম"

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget