এক্সপ্লোর

WTC Final 2023: চোখ যেন ধোঁকা না খায়, ফাইনালের আগে রঙিন বলে ক্যাচ ধরার অভিনব প্রস্তুতি কোহলিদের

Ind vs Aus: ফিল্ডিং প্র্যাক্টিসের সময় বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলদের দেখা যাচ্ছে বিভিন্ন রংয়ের বলে ক্যাচিংয়ের অনুশীলন করতে। কখনও লাল বল, তো কখনও সবুজ বা নীল বলে ক্যাচ ধরছেন ক্রিকেটারেরা।

লন্ডন: দরজায় কড়া নাড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus)। ওভালে ম্যাচ শুরু ৭ জুন। চলবে ১১ জুন পর্যন্ত। তার আগে ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। জোরকদমে শুরু হয়ে গিয়েছে অনুশীলনও।

তবে টিম ইন্ডিয়ার অনুশীলনে অভিনবত্বের ছোঁয়া দেখা যাচ্ছে। কীরকম সেই অভিনবত্ব?

ভারতের ফিল্ডিং প্র্যাক্টিসের সময় বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলদের দেখা যাচ্ছে বিভিন্ন রংয়ের বলে ক্যাচিংয়ের অনুশীলন করতে। কখনও লাল বল, তো কখনও সবুজ বা নীল বলে ক্যাচ ধরছেন ক্রিকেটারেরা। বলগুলি আবার রাবারের। তুলনামূলকভাবে নরম। হাতে পড়ে বাউন্স বেশি করে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

জানা গিয়েছে, এর পিছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিল্ডিং কোচ হিসাবে কাজ করেছেন, এরকমই একজন নাম প্রকাশ করা যাবে না এই শর্তে সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'এই বলগুলি বিশেষ রাবারের তৈরি। গলি ক্রিকেটে যে ধরনের বল দেখা যায়, তা নয়। ফিল্ডিং অনুশীলনের জন্য এই বল তৈরি করা হয়। এই বলগুলিকে বলা হয় রিঅ্যাকশন বল। বিশেষ কিছু দেশে এই বলে ফিল্ডিং প্র্যাক্টিস করানো হয়। যেমন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে। যেখানে হাওয়া বেশি দেয়। সঙ্গে ঠান্ডা থাকে। তাই বল শেষ মুহূর্তে বাঁক খেতে পারে। রঙিন বলে ক্যাচিং অনুশীলন করলে রিফ্লেক্স অনেক ভাল হয়। এতে শেষ মুহূর্তে ধোঁকা খাওয়ার সম্ভাবনা কম থাকে। বিশেষ করে স্লিপ ও উইকেটের পিছনের ক্যাচিংয়ের অনুশীলনের জন্য ব্যবহার করা হয়।'

চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলই। সেই সঙ্গে জোর আলোচনা চলছে, দুই দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে। বিশেষ করে ভারতীয় দলের বেশ কয়েকটি নির্বাচনী জটিলটা নিয়ে চলছে চর্চা। কে এস ভরত নাকি ঈশান কিষাণ? আর অশ্বিন নাকি রবীন্দ্র জাডেজা?

অস্ট্রেলিয়ার অন্যতম কোচ তথা নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি বলেছেন, 'আমরা ভারতের বোলিং নিয়ে আলোচনা করছি। আমি মনে করি, জাডেজাই খেলবে। কারণ ও ব্যাটিংটা অনেক ভাল করে। ছয়ে নেমে সফল হয়েছে। দুর্দান্ত ছন্দে রয়েছে। ফলে জাডেজাই এগিয়ে থাকবে।' তিনি যোগ করেছেন, 'তা হলে প্রশ্ন হল, চতুর্থ পেসার এবং অলরাউন্ডার (শার্দুল) ঠাকুর এবং অশ্বিনকে ঘিরে। ওরা (দু'জনেই) দলে থাকার দাবিদার।'

আর অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা দুজনই ভারতে অনুষ্ঠিত বর্ডার-গাওস্কর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁরা যথাক্রমে ২৫ এবং ২২টি করে উইকেট নিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক মনে করে যে, ভারতের টিম কম্বিনেশনের কারণে একাদশে নাও থাকতে পারেন অশ্বিন।

আরও পড়ুন: কীভাবে কিনবেন টিম ইন্ডিয়ার নতুন জার্সি? দামই বা কত?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget