এক্সপ্লোর

Chinese App: ৫ বছর আগে নিষিদ্ধ হয়েছিল ভারতে, আম্বানির উদ্যোগে ফের দেশে চালু হল এই চিনা অ্যাপ

Shein Chinese App: ২০২০ সালের জুন মাসে ভারত-চিন সীমান্তে বিরোধের কারণে ভারত সরকার মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল দেশে। এর মধ্যে আবার একটি অ্যাপ ফিরছে ভারতে।

Mukesh Ambani: আজ থেকে ৫ বছর আগে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এই চিনা অ্যাপকে। ২০২০ সালে নিষিদ্ধ হওয়ার পরে এখন আবার ভারতের বাজারে (Chinese App) আসছে এই অ্যাপ। মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেল (Reliance) সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করে বাজারে আসছে এই চিনা অ্যাপ। সংস্থার নাম শিন। ফ্যাশন অ্যাপ শিন এবার ভারতেও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। রিলায়েন্সের জন্য একটি বাণিজ্যিক কৌশল হতে চলেছে এই চিনা অ্যাপের বিস্তৃতি।

কবে নিষিদ্ধ হয়েছিল এই অ্যাপ

২০২০ সালের জুন মাসে ভারত-চিন সীমান্তে বিরোধের কারণে ভারত সরকার মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল দেশে। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল শিন অ্যাপও। জাতীয় নিরাপত্তা এবং তথ্য সুরক্ষাজনিত উদ্বেগ কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের তরফে। সরকারের ভয় ছিল যে এই অ্যাপগুলি দেশের নাগরিকদের তথ্য চুরি করে নিতে পারে এবং চিন সরকারের কাছে তা পৌঁছে যেতে পারে। 'আত্মনির্ভর ভারত' অভিযানের অধীনে স্থানীয় ব্যবসার প্রচারের লক্ষ্যে বহু বিদেশি সংস্থাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এই সময়।

রিলায়েন্স রিটেলের সঙ্গে অংশীদারিত্ব

শিন অ্যাপের প্রত্যাবর্তনের মূল কারণ রিলায়েন্স রিটেলের সঙ্গে অংশীদারিত্ব। রিলায়েন্স তাদের ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম আজিও-র মাধ্যমে শিন-এর পণ্য বিক্রির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। এই সহযোগিতার মাধ্যমে ভারতের বাজারে এই অ্যাপ ফের স্বীকৃতি ফিরে পাবে এবং এটি সহজেই তথ্য সুরক্ষা ও নিষেধাজ্ঞা সম্পর্কিত নিয়মগুলি পরিচালনা করতে সক্ষম হবে।

শিন অ্যাপের বাণিজ্যিক কৌশল

ভারতীয় গ্রাহকদের কাছে পৌঁছানোর একটি বড় উপায় অবলম্বন করেছে এই শিন অ্যাপ। রিলায়েন্স রিটেলের শক্তিশালী উপস্থিতি ও বিপণন ক্ষমতা স্থানীয় গ্রাহকদের মধ্যে শিনকে জনপ্রিয় করতে সাহায্য করবে। শিন অ্যাপের প্রধান গ্রাহকরা হল ভারতের যুবতীরা এবং জেন-জি সম্প্রদায় যারা সাশ্রয়ী দামে নতুন ফ্যাশন ট্রেন্ডের পোশাক কিনতে পছন্দ করেন। এই শিন সংস্থা অনেক কম দামে পোশাক বিক্রি করে থাকে, যা কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত পছন্দের, আর এই বাজেট ক্রেতাদের মনে আকর্ষণ সৃষ্টির জন্য যথেষ্ট।

ম্যাকাফি মোবাইল রিসার্চ এই ১৫টি ভুয়ো অ্যাপ চিহ্নিত করেছে। এর মাধ্যমে অনেক কম সুদের হারে বড় অঙ্কের লোন পাইয়ে দেওয়ার লোভ দেখানো হত মানুষকে। এই অ্যাপগুলিকেও নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি। 

আরও পড়ুন: Cryptocurrency: ট্রাম্পের এক সিদ্ধান্তেই উধাও ৫০০ বিলিয়ন ডলার, হাহাকার ক্রিপ্টোর বাজারে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget