এক্সপ্লোর

Income Tax Rule: ১ অক্টোবর থেকেই বদলে যাবে আয়কর সংক্রান্ত এই সমস্ত নিয়ম- কী সুবিধে হবে ?

Income Tax: ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য সম্পূর্ণ বাজেট পেশ করার সময়েই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমন বেশ কিছু আয়কর সংক্রান্ত নিয়ম বদলের কথা ঘোষণা করেছিলেন যা ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে।

TDS Rate Change: শেয়ার বাজারে ফিউচার ও অপশন ট্রেডিংয়ের সিকিউরিটিজ ট্রান্সাকশন ট্যাক্স, টিডিএস রেট সহ প্রত্যক্ষ আয়কর সমস্ত ক্ষেত্রে 'বিবাদ সে বিশ্বাস ২০২৪' স্কিমে বদল আনা হয়েছে আর এই বদল কার্যকর হতে চলেছে আগামী ১ অক্টোবর থেকে। কোন কোন ক্ষেত্রে কী পরিবর্তন (Income Tax Rule) আসছে তা জেনে নেওয়া জরুরি। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য সম্পূর্ণ বাজেট পেশ করার সময়েই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমন বেশ কিছু আয়কর সংক্রান্ত নিয়ম বদলের কথা ঘোষণা করেছিলেন যা ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে।

বাড়তে চলেছে STT

২০২৪-২৫ অর্থবর্ষের সম্পূর্ণ বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, শেয়ার বাজারে ফিউচারস ও অপশনসে ট্রেডিং করার ক্ষেত্রে যে সিকিউরিটিজ ট্রানসাকশান ট্যাক্স দিতে হয় ট্রেডারদের, সেই ট্যাক্স রেটে বদল আসতে চলেছে। ০.১ শতাংশ STT নেওয়া হত এতদিন, এবার তা বেড়ে হয়েছে ০.০২ শতাংশ করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকেই এই ট্যাক্স কার্যকর হবে। এর অর্থ হল ট্রেডারদের ডেরিভেটিভ বাজারে ট্রেড করার জন্য এবার থেকে আরও বেশি কর দিতে হবে।

শেয়ার বাইব্যাকের উপর কার্যকর হবে ট্যাক্স

শেয়ারহোল্ডারদের শেয়ার বাইব্যাক করার সময় শেয়ার সারেন্ডার করলে যে মুনাফা হত সেই মুনাফার উপর এবার থেকে কর আরোপ হবে। শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের খরচের কথা মাথায় রেখেই ক্যাপিটাল গেন বা লস গণনা করা হবে। এর ফলে বিনিয়োগকারীদের উপর করের বোঝা বাড়বে ১ অক্টোবর থেকেই।

ফ্লোটিং রেট বন্ড টিডিএস

বাজেটে ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বন্ড বা ফ্লোটিং রেট সহ বন্ডের উপর ১০ শতাংশ হারে টিডিএস কাটা হবে, ১ অক্টোবর থেকে তা কার্যকর হতে চলেছে। এই বদলের মধ্যে পড়বে বন্ডে বিনিয়োগ থেকে ১০ হাজার টাকার বেশি আয় হলে ১০ শতাংশ হারে টিডিএস দিতে হবে। কিন্তু আয় ১০ হাজার টাকার কম হলে কোনও টিডিএস দিতে হবে না।

টিডিএস রেটে কী বদল

সংসদে আর্থিক বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গে টিডিএস রেটে বদল আনার অনুমোদন পাওয়া গিয়েছিল যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। আয়করের ১৯ডিএ, ১৯৪এইচ, ১৯৪-১বি, ১৯৪এম ধারার অধীনে টিভিএস হার ৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ২ শতাংশ। ই-কমার্স অপারেটরদের জন্য টিডিএস হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে। সিবিডিটি ঘোষণা করেছে আয়কর সম্পর্কিত মুলতুবি মামলা নিষ্পত্তির জন্য বিবাদ সে বিশ্বাস ২০২৪ নামের প্রকল্প চালু হবে ১ অক্টোবর থেকেই।

আধার সম্পর্কিত পরিবর্তন

প্যান কার্ডের অপব্যবহার এবং ডুপ্লিকেশন রোধ করার জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে বা প্যানের জন্য আবেদন করার সময় আধার নম্বরের বদলে আধার এনরোলমেন্ট নম্বর দেওয়ার নিয়ম আর কার্যকর থাকবে না।

আরও পড়ুন: Disney+ Password Sharing: Netflix-এর পর এবার Disney+, অন্যকে পাসওয়র্ড দিলে গুনতে হবে বাড়তি টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget