এক্সপ্লোর

Big Basket IPO: বাজারে কবে আসবে বিগ বাস্কেটের আইপিও ? কী জানাল সংস্থা ?

Tata Big Basket IPO: অনলাইন গ্রসারি কোম্পানি বিগ বাস্কেট আগামী ২০২৫ সালের মধ্যেই তাঁদের আইপিও নিয়ে আসবে বাজারে। আরও কী জানালেন সংস্থার সিইও হরি মেনন ?

Big Basket IPO:  বাজারে এখন টাটার শেয়ারে বিপুল মুনাফা আসছে। আর টাটা গ্রুপের অন্যান্য সংস্থাগুলিও ধীরে ধীরে আইপিওর মাধ্যমে বাজারে প্রবেশ করতে চাইছে। তাঁদের শেয়ার নথিভুক্ত করাতে চাইছে স্টক এক্সচেঞ্জে। আর এই প্রেক্ষাপটেই টাটা গ্রুপের অধীনস্থ সংস্থা বিগ বাস্কেটের আইপিও (Big Basket IPO) নিয়ে বড় খবর জানা গেল সংস্থার সিইওর তরফে। টাটার অনলাইন গ্রসারি কোম্পানি বিগ বাস্কেট আগামী ২০২৫ সালের মধ্যেই তাঁদের আইপিও নিয়ে আসবে বাজারে। তবে সংস্থা এও জানিয়েছে যে, বিগ বাস্কেটের ব্যবসা লাভের মুখ দেখতে শুরু করার পরেই এই আইপিও আনা হবে।

বিগ বাস্কেটের সিইও কী বললেন

বিগ বাস্কেট সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও হরি মেনন মঙ্গলবার একটি বিবৃতিতে জানিয়েছেন, 'সম্ভবত আমরা এটি ২০২৫ সালে নিয়ে আসতে পারব। আর এটা আমরা সম্পূর্ণ টাটার উপরেই ছেড়ে দিয়েছি। এখানে এ বিষয়ে আর কেউ ভাল পরামর্শ দিতে পারবেন না।' সরাসরি না বললেও হরি মেননের কথায় ইঙ্গিত পাওয়া গিয়েছে যে এই বিগ বাস্কেটের (Big Basket IPO) প্রাইমারি ও সেকেন্ডারি দুই রকম শেয়ারই পাবলিক ইস্যু হিসেবে বাজারে আসবে।

কবে লাভের মুখ দেখবে সংস্থা

হরি মেনন বলেন, টাটা ডিজিটালের (Big Basket IPO) একটা অংশ বিগ বাস্কেট বেঙ্গালুরুতে তাঁদের অফিস, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যেই লাভের মুখ দেখবে। আর এর নতুন সেগমেন্ট 'BB Now' উপার্জন করা শুরুর পর থেকেই লাভ হতে থাকবে বলে জানিয়েছেন বিগ বাস্কেটের সিইও। তিনি আরও জানান যে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও ক্যাপিটাল দরকার যা কিনা এর আগে আইপিও আসার আগে টাটা গ্রুপ সংগ্রহ করেছিল। হরি মেনন বলেন যে তাঁদের এই সংস্থা যারা কিনা আমাজন ও ফ্লিপকার্টের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে, সেখানে তাঁরা ২০২৪ সালে ৩০-৩৪ শতাংশ রেভিনিউ গ্রোথ আশা করছে। আশা আছে এই বছর বিগ বাস্কেট ১২ হাজার কোটি টাকা রেভিনিউ আনতে পারবে।   

তারকা শেফ সঞ্জীব কাপুরের সঙ্গে বিগ বাস্কেটের অংশীদারিত্ব

মঙ্গলবার ই-গ্রসারি সংস্থা বিগ বাস্কেট একটি Precia নামে একটি ফ্রোজেন ফুড ব্র্যান্ড চালু করে এবং তারকা শেফ উদ্যোক্তা সঞ্জীব কাপুরের সঙ্গে পার্টনারশিপ শুরু করে। হরি মেননের মনে হয়, এই পার্টনারশিপের মাধ্যমে তাঁরা বাজারে মানুষের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে আরও বেশি নিজেদের ছড়িয়ে দিতে পারবেন।

আরও পড়ুন: Dividend Stocks: বাড়তি আয়ের সুযোগ মিলেছে এই সব স্টকে, আপনার কেনা আছে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget