এক্সপ্লোর

Chandrayaan 3: চাঁদে সফট ল্যান্ডিং বিক্রমের,পালকের মতো চন্দ্রপৃষ্ঠে নামার মডেল বানিয়েছিল যাদবপুর!

Jadavpur University: এই চন্দ্রযান মিশনের নকশা তৈরির জন্য বিশেষ প্রজেক্ট তৈরি করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রজেক্টের নাম ভিশন গাইডেড অটো ল্যান্ডার ফর প্ল্যানেটরি এক্সপ্লোরেশন।

সন্দীপ সরকার, কলকাতা: দীর্ঘদিনের লড়াই শেষে বুধবার চন্দ্রপৃষ্ঠে (Moon Mission) অবতরণ করে ইসরো (ISRO) এবং ভারতবাসীর স্বপ্ন সার্থক করেছে চন্দ্রযান-৩। চন্দ্রযান-২ পরিকল্পনামাফিক পাঠানো হলেও হার্ড ল্যান্ডিংয়ের জেরে ভেঙে চুরমার হয় সব স্বপ্ন। এবার তাই লক্ষ্যই ছিল সফট ল্যান্ডিংয়ের (Soft Landing) ওপর। চন্দ্রপৃষ্ঠে পালকের মতো নামার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করার বিষয়টি মাথায় রাখা হয়েছিল। 

এই চন্দ্রযান মিশনের নকশা তৈরির জন্য বিশেষ প্রজেক্ট তৈরি করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। প্রজেক্টের নাম ভিশন গাইডেড অটো ল্যান্ডার ফর প্ল্যানেটরি এক্সপ্লোরেশন। দায়িত্বে ছিলেন পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ গুপ্ত এবং ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক সায়ন চট্টোপাধ্যায়।               

কীভাবে কোন পথে চন্দ্রযান এগোবে, কীভাবে নিজের পথ নিজেই করে নেবে, কীভাবে নিজে থেকেই খুঁজে নেবে ল্যান্ডিংয়ের জায়গা? এই সংক্রান্ত প্রজেক্ট তৈরি করার জন্য ইসরো দায়িত্ব দিয়েছিল পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগকে। সময়সীমা দেওয়া হয়েছিল ২০২২ এর জুলাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই প্রজেক্ট সময়ের মধ্যে শেষ করে পাঠিয়ে দেন ইসরোকে। সফট ল্যান্ডিংয়ের জন্য সিমুলেশন মডেল বানিয়েছিলেন তাঁরা। 

বুধবার সন্ধ্যায় চাঁদের বুকে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম যখন সফট ল্যান্ডিং করেন, সেই সময় প্রচুর ধুলো উড়তে শুরু করে। পৃথিথীর তুলনায় চাঁদের মাধ্যাকর্ষণ অনেক কম হওয়ায় সেই ধুলো ঝড় থামতে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। ঝড় থামতেই ল্যান্ডার বিক্রমের পেটের ভিতর থেকে চাঁদের বুকে নেমে আসে রোভার প্রজ্ঞান।

আরও পড়ুন, 'আমি নজর রাখছি' কক্ষপথ থেকে ল্যান্ডারকে বার্তা অরবিটারের

ল্যান্ডারের চাকায় খোদাই করা ছিল অশোক স্তম্ভ ও ইসরোর লোগো। চাঁদের মাটিতে নামার সঙ্গে সঙ্গেই সেই ছবি আঁকা হয়ে যায় চাঁদের বুকে। চাঁদের বায়ুমণ্ডলের মৌলিক গঠনের উপর তথ্য সংগ্রহ করবে রোভাবের ২টি পেলোড। তার মধ্যে আলফা পার্টিকল এক্স-রে স্পেকট্রোমিটার বা APXS চন্দ্রপৃষ্ঠে কী কী রাসায়নিক ও খনিজ উপাদান রয়েছে সেসব বিষয়ে তথ্য অন্বেষণ করবে।

বুধবার থেকেই শুরু হয়েছে চন্দ্রদিন অর্থাৎ চাঁদের দিন। এই সময় চাঁদের এই প্রান্তে পড়ছে সূর্যের হালকা আলো। সেই আলোকে কাজে লাগিয়ে পৃথিবীর হিসেবে মাত্র ১৪ দিন। চাঁদের নিরিখে এক চন্দ্রদিন কাজ করবে চন্দ্রযান-৩।                      

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget