এক্সপ্লোর

West Bengal Flood DVC: ফের জল ছাড়ল ডিভিসি, আরও জটিল হতে পারে বন্যা পরিস্থিতি?

Flood Situation, DVC News:এদিকে, দু’দিন ধরে টানা বৃষ্টি। ফলে ফের DVC-র মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পুজোর মুখে বন্যায় ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই পরিস্থিতিতে সাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। ফের টানা বৃষ্টি পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলায়। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। 

এদিকে, দু’দিন ধরে টানা বৃষ্টি। ফলে ফের DVC-র মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ১০ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ১২ হাজার কিউসেক জল ছেড়েছে DVC। সকাল ৮টার পর দুর্গাপুর ব্যারাজ থেকে ৩৬ হাজার ৫৫০ কিউসেক জল ছাড়া হচ্ছে।

এদিকে, DVC জল ছাড়ায় কংসাবতী, হলদি ও রূপনারায়ণে জল বাড়তে পারে। ফলে পূর্ব মেদিনীপুরের জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এর আগে টানা বৃষ্টিতে ডিভিসির ছাড়া জলে এখনও জলে ঢুবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এরই মধ্যে ফের জল ছাড়াতে আরও কঠিন হতে পারে পরিস্থিতি এমনটাই আশঙ্কা। 

ম্যান মেড বন্যার তত্ত্ব খাড়া করে, বাংলাকে ভাসিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। সতর্ক না করে জল ছাড়ার অভিযোগে DVC-র সঙ্গে সম্পর্ক ছেদের হুঁশিয়ারি দিয়েছেন, নালিশ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন, পুজোর মুখে হাওড়ায় বন্ধ জুট মিল, কর্মহীন ৬০০ কর্মী

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, DVC যে পরিমাণ জল ছেড়েছে, সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। সেই জন্য লোকের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। যাতে আর জি কর থেকে মানুষের লক্ষ্যটা যেন বন্যা পরিস্থিতির দিকে চলে যায়।  

সুকান্ত মজুমদার এও বলেন, 'মাননীয় মুখ্যমন্ত্রী DVC-র জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন। সেই বক্তব্যগুলো অসত্য। উনি নাকি কিছুই জানতেন না বা পশ্চিমবঙ্গ সরকারকে কিছুই জানানো হয়নি DVC-র জল ছাড়া নিয়ে। কিন্তু ১৭ তারিখে ওঁরই পশ্চিমবঙ্গ সরকার, ওঁর নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে যে, DVC-র জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন।'                           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget