এক্সপ্লোর

JEE Main 2024: এবার জানতে পারবেন কোথায় পড়েছে জয়েন্টের সিট, প্রকাশ্যে পরীক্ষার ইন্টিমেশন স্লিপ

JEE Main Intimation Slip: আজ থেকেই ডাউনলোড করতে পারবেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার এক্সাম সিটি স্লিপ। কীভাবে দেখে নিন।

JEE Exam: ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) পক্ষ থেকে আজ বৃহস্পতিবার প্রকাশ পেল জেইই মেনস পরীক্ষার প্রথম সেশনের এক্সাম সিটি স্লিপ। পূর্বের বিজ্ঞপ্তিতে জানা গিয়েছিল জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই এই ইন্টিমেশন স্লিপ বা এক্সাম সিটি স্লিপ (Exam City Slip) ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থী সকলে। বৃহস্পতিবার ১৭ জানুয়ারি সেই স্লিপ প্রকাশ পেল। এবার পরীক্ষার্থীরা সহজেই দেখে নিতে পারবেন কোথায় তাদের জয়েন্টের সিট পড়েছে। এছাড়া জানা গিয়েছে মূল পরীক্ষা যে তারিখে ঘোষিত হবে তার ৩ দিন আগেই অ্যাডমিট কার্ডও ডাউনলোড করা যাবে।

এক্সাম সিটি স্লিপে কী জানা যাবে?

এই এক্সাম সিটি স্লিপ বা ইন্টিমেশন স্লিপের মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবেন তাঁদের পরীক্ষার সিট কোথায় পড়েছে। সেখানে এক্সাম সেন্টার অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের সমস্ত তথ্য জানা যাবে। আর অ্যাডমিট কার্ডে থাকবে পরীক্ষার শিফট, রিপোর্টিং টাইম, গাইডলাইন ইত্যাদি তথ্য।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জেইই মেন ২০২৪ সেশন ১- (JEE Main 2024 Session 1) এর জন্য অ্যাপ্লিকেশন পদ্ধতি শুরু হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাস থেকেই। প্রার্থীদের প্রথমে jeemain.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে ভালভাবে নোটিফিকেশন পড়ে নিতে হয়। তারপর পূরণ করতে হয় অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথম সেশনের পরীক্ষা হবে ২৪ জানুয়ারি। আর দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে ২০২৪ সালের এপ্রিল মাসে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সঙ্গে এনটিএ (NTA) পরীক্ষার জন্য ইনফরমেশন বুলেটিন এবং সিলেবাসও প্রকাশ করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির নির্দেশিকা অনুযায়ী গত বছর ৩০ নভেম্বরের মধ্যেই jeemain.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে উৎসাহীদের রেজিস্ট্রেশন করাতে হয়েছিল। এখন আর নতুন করে আবেদন করা যাবে না।

কীভাবে জানবেন কোথায় সিট পড়েছে আপনার ?

  • প্রথমে JEE main- এর অফিশিয়াল ওয়েবসাইট nic.in- এ যেতে হবে।
  • এরপর Session 1 exam city intimation slip download বলে একটি পেজে যেতে হবে।
  • আপনার লগ ইন তথ্য অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ বসিয়ে খুব সহজেই এই স্লিপ ডাউনলোড করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

রাজ্যেও হবে জয়েন্ট এন্ট্রান্স

জেইই মেনসের পাশাপাশি পশ্চিমবঙ্গেও জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষা হবে আগামী ২৮ এপ্রিল। তার জন্য আবেদন প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত পরীক্ষার্থীরা অনলাইনে WBJEE পরীক্ষার জন্য আবেদন জমা করতে পারবেন। রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ গিয়ে ফর্ম ফিল আপ করা যাবে, এখান থেকেই পরে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: SBI CBO Exam: পাঁচ হাজারের বেশি শূন্যপদ, সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ করছে SBI

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget