এক্সপ্লোর

Eczema treatment: একজিমা থেকে কি রেহাই মেলে ? কী এর চিকিৎসা

Eczema curable or not: একজিমা থেকে কি আদৌ রেহাই পাওয়া যায়? বর্তমানে কীভাবে চিকিৎসা করা হয় এই রোগের।

কলকাতা: একজিমার সমস্যায় আট থেকে আশি অনেকেই ভোগেন। ছোটদের মধ্যে এই রোগটি প্রায়ই দেখা যায়। এর জন্য় নিয়মিত চিকিৎসকের ওষুধও ব্যবহার করতে হয় অনেককে। কিন্তু একজিমা কি সত্যিই সারে? এই বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? জেনে নেওয়া যাক বিশদে।

একজিমা কী?

এই চর্মরোগে ত্বক শুষ্ক ও কিছুটা ফুলে ওঠে। আক্রান্ত অংশে চুলকানি হতে থাকে। ত্বক আমাদের বাইরের ধুলোবালি, ব্যাকটেরিয়া, ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করে। একজিমা হলে ত্বকের সেই স্বাভাবিক প্রতিরক্ষা ক্ষমতা কমে যায়। একজিমাকে চিকিৎসকরা ডার্মাটাইটিস গোত্রের চর্মরোগ বলেন। কারণ এই রোগে ত্বকের ইরিটেশন হয়।

একজিমার বিভিন্ন ধরন (eczema types)

একজিমা বেশ কয়েকরকমের হতে পারে। যেমন, অ্যাটপিক ডার্মাটাইটিস, নিউরোডার্মাটাইটিস, নিউমুলার একজিমা, সেবোরিক ডার্মাটাইটিস, কনট্যাক্ট ডার্মাটাইটিস, ডিসিড্রটিক ডার্মাটাইটিস।

কী কী উপসর্গ দেখা যায় একজিমা রোগে (eczema symptoms)?

একজিমার উপসর্গগুলির মধ্যে রয়েছে শুষ্ক ত্বক, ঘন ঘন চুলকানি, ত্বকে র‌্যাশ, ফোলাফোলা ভাব, খসখসে ত্বক ও ত্বকের উপরিভাগ ফুলে ওঠা। একজিমার রং একরকম হয় না। বরং গাত্রবর্ণ অনুযায়ী এই রং পাল্টে যায়। সাধারণত বেগুনি, বাদামি ও ধূসর রঙের একজিমা দেখা দিতে পারে আপনার ত্বকে।

একজিমা কি সারে (Is eczema curable)?

একজিমা সারে কি না সে প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে আসতে পারে। তবে বিশেষজ্ঞদের কথায়, এই চর্মরোগটি সারানোর মতো চিকিৎসা এখনও পাওয়া যায়নি। রোগটির কিছু নির্দিষ্ট চিকিৎসা রয়েছে। তবে তাতে পুরো রোগটি সারে না। তাই সম্পূর্ণ রোগটি সারানোর মতো কোনও ওষুধ এখনও নেই। বিশেষজ্ঞদের কথায় এটি একটি ক্রনিক রোগ। অর্থাৎ সারা জীবনই এই রোগটি চলতে পারে। তাহলে কী ধরনের চিকিৎসা এই রোগের জন্য করা হয়ে থাকে। মূলত উপসর্গগুলির চিকিৎসাই করেন চিকিৎসকরা। একজিমার মূল উপসর্গ শুষ্ক ত্বক ও চুলকানি কমানোর ওষুধ প্রেসক্রাইব করেন ডাক্তাররা। তবে একজিমা হওয়া কিন্তু আটকানো সম্ভব। এর জন্য কিছু জিনিস মেনে চলা জরুরি।

একজিমা প্রতিরোধের উপায় (Eczema prevention)

  • নিয়মিত ত্বক আর্দ্র রাখা জরুরি। স্নানের পর আর্দ্রতা যাতে হারিয়ে না যায়, তাই ময়শ্চারাইজার মাখতে পারেন।
  • কটন ও যতটা সম্ভব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি জামাকাপড় পরা ভাল। কোনও জামাকাপড় প্রথমবার পরার আগে ধুয়ে নিন।
  • হালকা গরম জল দিয়ে নিয়মিত স্নান করুন। জল যেন খুব গরম না হয়।
  • দিনে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। রোজ অন্তত আট গ্লাস জল খাওয়া জরুরি।

ডিসক্লেমার : সবার স্বাস্থ্যের ধরণ সমান নয়। তাই উল্লেখিত পরামর্শ প্রয়োগের আগে বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। 

আরও পড়ুন: Cervical Cancer: কীভাবে ধরা পড়ে সার্ভিক্যাল ক্যানসার, নিরাময় সম্ভব ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget