এক্সপ্লোর

Hair Fall Cause: হাজার টোটকাতেও চুল পড়া থামছে না ? গোড়াতেই গলদ ?

Hair Fall Cause Underlying Health Issues: কারিপাতা, কালোজিরে ইত্যাদি বিবিধ টোটকা চুল ভাল রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু গোড়়াতেই যদি গলদ থেকে যায়, তাহলে চুল পড়া আটকানো যায় ?

Hair Fall Cause Underlying Health Issues: চুলের সমস্যা নিয়ে অনেকেই কম বেশি উদ্বিগ্ন থাকেন। ঘরোয়া টোটকার উপর তাই ভরসা রাখেন অনেকে। কখনও কালোজিরের তেল তো কখনও কারিপাতার গুণের উপর নির্ভর করেন। কিন্তু চুলের সমস্যা সবসময় চুলের সমস্যা নাও হতে পারে। বরং কিছু ক্ষেত্রে এই সমস্যাটি আরও বেশ কিছু রোগের ফলাফল হিসেবে প্রকাশ পায়। তাই চুল উঠে যাওয়ার জন্য বাইরে থেকে পরিচর্যা করে সবসময় লাভ হয় না। শরীরের ভিতরের সেই সমস্যাগুলির সমাধান করা প্রথমে দরকার হয়ে পড়ে।

চুল পড়ার অন্যতম প্রধান কারণগুলি

১. শারীরিক ও মানসিক স্ট্রেস - স্ট্রেস চুল পড়ার অন্যতম কারণ। দেখা গিয়েছে ৩৩ শতাংশ থেকে ৫০ শতাংশ ব্যক্তির চুল পড়ার আসল কারণ হল স্ট্রেস। 

সমাধান - স্ট্রেস কমানোর জন্য প্রথমেই রোজকার রুটিন একটি নির্দিষ্ট নিয়মে বেঁধে ফেলতে হবে। এই রুটিনটি যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করলে স্ট্রেস অনেকটা ম্যানেজ করা যায়। বর্তমান পরিস্থিতিতে মানসিক স্ট্রেস নানা কারণে হতে পারে। এর পিছনে যেমন পারিবারিক সমস্যা থাকে, তেমনই থাকতে পারে অফিসের সমস্যা। তাই এই ব্যাপারে অভিজ্ঞ মনোবিদের পরামর্শ নিতে পারেন। নিখরচায় বাড়িতে বসে পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন কেন্দ্রের ২৪ ঘন্টার 'টেলি-মানস' হেল্পলাইন ১৪৪১৬ নম্বরে।

২. জিনগত চুল পড়া -  জিনগত চুল পড়ার সমস্যা হাজার টোটকাতেও পুরোটা প্রতিরোধ করা সম্ভব নয়। কারণ এটি একটি বংশগত অর্জিত বৈশিষ্ট্য। 

সমাধান -  চুল পড়ার সমস্য পুরোপুরি আটকানো না গেলেও চুল গজানোর একটি সুরাহা করা যেতেই পারে। এর জন্য কারিপাতা, কালোজিরের তেলের উপর ভরসা রাখা ভাল। এই দুই ধরনের তেল হেয়ার ফলিকলগুলিকে পুষ্টি জোগায়। ফলে চুল গজাতে শুরু করে। নতুন চুলের মাধ্যমেই চুল পড়ে যাওয়ার সমস্যাকে কিছুটা আটকে রাখা সম্ভব।

৩. থাইরয়েডের সমস্যা  - থাইরয়েডের সমস্যা থাকলেও বেড়ে যায় চুল পড়া। বলা ভাল, চুল পড়া থাইরয়েডের অন্যতম লক্ষণ। প্রাথমিকভাবে অবশ্য থাইরয়েডের এই সমস্য়া বুঝে ওঠা সম্ভব হয় না অনেকের পক্ষে। তাই চুল পড়ার সমস্যা দেখা দিলে তাকে শুধু চুল পড়ার সমস্যা না ভাবাই ভাল।

৪. হরমোনের সমস্যা - যৌন হরমোনের সমস্যা হলেও অনেক সময় চুল পড়ার হার বেড়ে যায়। মহিলাদের মধ্যে যা প্রকট। 

সমাধান -  হরমোনঘটিত সমস্যার কারণে প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল। ঠিক কী ধরনের সমস্যা তা দেখে সঠিক পরামর্শ দেবেন তিনি।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Nocturia Management: রাতে ঘন ঘন প্রস্রাবের বেগ ? সুস্থ আছেন কি না বুঝবেন কীভাবে

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget