এক্সপ্লোর

Heart Disease Risk in Women : এই সময়ের পরই মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি হঠাৎই বাড়ে মারাত্মকভাবে !

Heart Attack Risk in Women : মহিলাদের হার্ট অ্যাটাকের প্রবণতা হঠাৎ করেই বৃদ্ধি পেয়ে যায় পুরুষদের অনুপাতে । এই সময়টা আসার আগেই সতর্ক হওয়া আবশ্যক।

কলকাতা : হার্ট অ্যাটাক ( Heart Attack ) । এই আঘাত এখন শুধু বয়স্কদের নয়, ভাবাচ্ছে তরুণদেরও।  ইদানীং হার্টের সমস্যা নিয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁদের অনেকেই কমবয়সি। হার্ট অ্যাটাক থেকে মৃত্যুর সংখ্যাও বেড়েছে লক্ষণীয় হারে। জিনগত কারণে বা জন্মগত ভাবে কিছু হার্টের  সমস্যা আছে, এমন রোগী ছাড়া, শুধুমাত্র জীবনযাত্রার কারণে বাড়ছে হার্ট অ্যাটাকের কেসের সংখ্যা। তবে এক্ষেত্রে একটা বয়স অবধি মহিলারা অনেকটাই সুরক্ষিত, আবার একটা সীমারেখা পেরলে মহিলারা ততটাই বিপদের দিকে ঝুঁকে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন, চিকিৎসক অর্পণ চক্রবর্তী ( ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ) । 

মহিলাদের হার্ট অ্যাটাকের প্রবণতা হঠাৎ করেই বৃদ্ধি পেয়ে যায় পুরুষদের অনুপাতে

পুরুষ ও মহিলাদের মধ্যে যদি পরিসংখ্যান বা প্রবণতা নিয়ে তুল্যমূল্য বিচার করা হয়, তাহলে দেখা যাবে, কম বয়সি মহিলাদের হার্টের অসুখের প্রবণতা কম। যাঁর অন্যতম কারণ কিছু গুরুত্বপূর্ণ ফিমেল হরমোন - ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন । মেনোপজের আগে পর্যন্ত এই হরমোনগুলি ক্ষরণ হয় মহিলাদের শরীরে, যা হার্টকে সুরক্ষিত রাখতে একটি বর্মের মতো কাজ করে। কিন্তু মেনোপজ হলেও থমকে যায়, এই হরমোন গুলির ক্ষরণ। আর তখনও মহিলাদের হার্ট অ্যাটাকের প্রবণতা হঠাৎ করেই বৃদ্ধি পেয়ে যায় পুরুষদের অনুপাতে। 

মহিলাদের ক্ষেত্রে মধ্য চল্লিশ পের হলে মেনোপজ ঘটতে পারে। আর এর শুরুটা হয় এই ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মতো হরমোন ক্ষরণ হ্রাস পাওয়া দিয়ে। আর তখনই মহিলাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। 

আরও পড়ুন :

Heart Attack : বুকে ব্যথা ছাড়াও মহিলাদের হার্ট অ্যাটাকের উপসর্গ গুলি ঠিক কেমন

কেন বাড়ে বিপদ
দ্বিতীয়ত ভারতে মহিলারা এখনও অবধি নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উদাসীন। বাড়ির অন্যদের খেয়াল রাখতে রাখতে তাঁরা নিজেদের শরীরের অস্বস্তিতে সেভাবে গুরুত্বই দেন না। আর এতেই বাড়ে বিপদ।

এক্সারসাইজের অভাব
তৃতীয়ত মধ্য বয়সে সচেতনতার অভাবে শরীরে অতিরিক্ত মেদ জমতে শুরু করে। সেখান থেকেই বাড়ে হার্ট অ্যাটাকের প্রবণতা। সেই সঙ্গে বাড়তে থাকে  থিতু জীবনযাত্রা। এক্সারসাইজের অভাব হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় । 

হঠাৎ করে ঢাল সরে যাওয়া
চতুর্থত মনে রাখতে হবে, যে মেনোপজের আগে যে হরমোনগুলি হার্টকে ঢালের মতো সুরক্ষিত রাখছিল, তারা রাতারাতি সরে যাওয়ায়, মহিলাদের হার্টের অবস্থা হয় যুদ্ধক্ষেত্রে একাকী সৈন্যর মতো। তাই সাবধান হতে হবে আগে থেকেই।

রক্তবাহিকাগুলির গঠনগত দিক
পঞ্চমত, ভারতীয় মহিলাদের হার্টের রক্তবাহিকাগুলি অনেক ছোট ছোট। গঠনগত কারণেই হার্টের যেকোনও চিকিৎসার ক্ষেত্রেই রেসপন্স করার বিষয়টি মহিলাদের একটু হলেও পুরুষদের ক্ষেত্রে কম। 

 বুকে অসহ্য যন্ত্রণা বা অ্যানজাইনা ছাড়াও মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণগুলি অন্যভাবে আসতে পারে। অ্যানজাইনা অর্থাৎ বুকে ব্যথা যা প্রায়শই কাঁধ, বাহু এবং ঘাড়েও ছড়িয়ে পড়ে। হৃৎপিণ্ডে অপর্যাপ্ত রক্ত সরবরাহের কারণে এই সমস্যাগুলো বাড়ে। 

  • হালকা থেকে বেশি শ্বাসকষ্ট হতে পারে। 
  • যখন মনে হয়, শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে । একটু অক্সিজেন পেলে ভাল হত। 
  • প্রচণ্ড ঘাম হওয়া। 
  • হঠাৎ মাথা ঘুরে যেতে পারে। 
  • রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যাওয়া । 
  • হালকা ফেন্টিং অ্যাটাক হওয়া 
  • অনিয়মিত হার্ট বিট । হঠাৎ বুক ধড়ফড়ানি হওয়া ।
    Heart Disease Risk in Women : এই সময়ের পরই মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি হঠাৎই বাড়ে মারাত্মকভাবে !
    চিকিৎসক অর্পণ চক্রবর্তী

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget