এক্সপ্লোর

Small Savings Interest Rate: কয়েক ঘণ্টার মধ্যেই স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার

ভারত সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে ২০২০-২১ এর শেষ ত্রৈমাসিকের সুদের হারই বহাল থাকবে। অর্থাৎ, গত মার্চ পর্যন্ত যে সুদের হার ছিল, তাই-ই বহাল থাকবে।

নয়াদিল্লি: স্বল্প সঞ্চয়ে সুদের হার হ্রাসের সিদ্ধান্ত প্রত্যাহার করল কেন্দ্র। নানা মহলে সমালোচনার মুখে পড়ে সুদের হার হ্রাসের সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরেই তা প্রত্যাহার করে নেওয়া হল। ভারত সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে ২০২০-২১ এর শেষ ত্রৈমাসিকের সুদের হারই বহাল থাকবে। অর্থাৎ, গত মার্চ পর্যন্ত যে সুদের হার ছিল, তাই-ই বহাল থাকবে। সুদ কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

ভুল করে বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছিল, সাফাই অর্থমন্ত্রকের।

বুধবার অর্থমন্ত্রক স্বল্প সঞ্চয়ে সুদের হার ৫০-১০০ বেসিস পয়েন্ট হ্রাসের কথা ঘোষণা করেছিল। ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার নিয়ে ত্রৈমাসিক ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি হয়। পেট্রোল-ডিজেলের দাম উর্ধ্বমুখী। জিনিসপত্রের দামও লাগামছাড়া। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের ভরসার স্থল স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সবমিলিয়ে এই সিদ্ধান্ত  ছিল কার্যত মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে নির্বাচনের মুখে কেন্দ্রের এই সিদ্ধান্ত তীব্র সমালোচনার মুখে পড়ে। 

গতকালের বিজ্ঞপ্তিতে  স্বল্প সঞ্চয়ে সুদের হার ০.৫ শতাংশ কমানোর সিদ্ধান্তর কথা জানায় কেন্দ্র। এর ফলে, স্বল্প সঞ্চয়ে সুদের হার ৪ শতাংশ থেকে কমে দাঁড়াত ৩.৫ শতাংশ। গতকালের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ১ এপ্রিল থেকে সুদের নতুন হার কার্যকর হচ্ছে। 

গতকালের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী,  কোপ পড়েছে পিপিএফ-এর হারেও। এক্ষেত্রে পিপিএফ-এর সুদের হার ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৬.৪ শতাংশ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।    তা কার্যকর হলে পিপিএফে সুদের হার কমে হত গত ৪৬ বছরে সর্বনিম্ন। 

শুধু পিপিএফ নয়, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সুদের হার ৬.৮ শতাংশ থেকে  ৫.৯ শতাংশ করা হয়। সেভিংস ডিপোজিট সুদের হার কমে হয় ৩.৫ শতাংশ।

শেষ পর্যন্ত নানা মহলের সমালোচনার মুখে পড়ে সুদ হ্রাসের সিদ্ধান্ত নিয়ে একদিনের মধ্যেই পিছু হঠল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সুদ হ্রাসের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান এদিন সকালেই।

 

 

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget