এক্সপ্লোর

Ram Mandir in Odisha: অযোধ্যার মতো প্রচার পেল না, একই দিনে দেশে উদ্বোধন হল দ্বিতীয় রামমন্দিরের

Odisha Ram Mandir: অযোধ্যায় নজর ছিল গোটা দেশের। সেই নিরিখে ওড়িশার নবনির্মিত রামমন্দিরটি প্রচার পেল না তত। 

নয়াদিল্লি: নবনির্মিত রামমন্দিরের নির্মাণ ঘিরে দিনভর খবরে থেকেছে অযোধ্যা। অযোধ্যার মতো প্রচারের আলোয় না এলেও, সোমবার আরও একটি রামমন্দিরের উদ্বোধন হল দেশে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায়, পাহাড়ের একেবারে চূড়ায় দ্বিতীয় রামমন্দিরটির উদ্বোধন হল আজ। গ্রামবাসী এবং শুভাকাঙ্খীদের দান করা টাকাতেই মন্দিরটির নির্মাণ করা হয়েছে। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই, ওই মন্দিরটির উদ্বোধন হল ওড়িশায়। (Ram Mandir in Odisha)

উত্তরপ্রদেশের অযোধ্যায় কয়েক একর জায়গা জুড়ে নির্মিত রামমন্দিরের উদ্বোধন সম্পন্ন হল সোমবার। সেখানে 'রামলালা' অর্থাৎ ভগবান রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধআনমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনীতিতে যুক্ত তাবড় নেতা থেকে বিনোদন এবং ক্রীড়াজগতের তাবড় তারকারা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। দিনভর, প্রতি মুহূর্ত সেদিকেই নজর ছিল গোটা দেশের। সেই নিরিখে ওড়িশার নবনির্মিত রামমন্দিরটি প্রচার পেল না তত। (Odisha Ram Mandir)

অযোধ্যা থেকে ১০০০ কিলোমিটার দূরে, ওড়িশার নয়াগড়ের ফতেপুর গ্রামে একটি পাহাড়ের চূড়ায় রামমন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরটির উচ্চতা ১৬৫ ফুট। ভগবান রামের ভক্ত, গ্রামবাসী এবং তাঁদের শুভাকাঙ্খীদের দেওয়া অনুদানের টাকাতেই মন্দিরটির নির্মাণ হয়েছে। মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১০ কোটি টাকা। এর অর্ধেকই দিয়েছেন গ্রামবাসীরা। পাহাড়ের উপর, মনোরম পরিবেশে অবস্থিত মন্দিরটি। চারিদিকে তাকালে চোখ জুড়িয়ে যায়।

আরও পড়ুন: Ambani Family in Ayodhya: অযোধ্যায় সনাতনী সাজে হাজির আম্বানি পরিবার, মুকেশ বললেন, ‘আজ দেশে অকাল দীপাবলি’

স্থানীয় সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে, ২০১৭ সালে মন্দির তৈরির কার্য শুরু হয়। ১৫০ জন শ্রমিক দিনরাত এক করে খেটে গিয়েছেন। ভগবান রামকে ভালবেসে, তাঁর প্রতি শ্রদ্ধা থেকেই নিঃস্বার্থ ভাবে পরিশ্রম করে গিয়েছেন তাঁরা। তিল তিল করে গড়ে তুলতেই সাত বছর লেগে গিয়েছে। এমনিতেই ওড়িশায় বছরভর পর্যটকদের ভিড় লেগে থাকে। এই মন্দিরকে ঘিরে পর্যটন ব্যবসায় জোয়ার আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

যে ফতেগড়ে নবনির্মিত রামমন্দিরটির উদ্বোধন হল, পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গেও তার গভীর সংযোগ। ১৯১২ সালে 'নবকলেবর' অর্থাৎ পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহের কাঠ বদলানো হলে, ফতেগড়ের একটি পবিত্র গাছ থেকেই সেই কাঠ গিয়েছিল। সেই সংযোগ ধরে রাখতে ফতেগড়ের গ্রামবাসীরা মিলে 'শ্রী রাম সেবা পরিষদ কমিটি'ও গঠন করেছেন, যাদের নেতৃত্বে মন্দির নির্মাণ সম্পন্ন হয়।

যে পাহাড়ের উপর মন্দিরটি নির্মিত হয়েছে, সেটিরও গুরুত্ব রয়েছে স্থানীয়দের কাছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, খরার সময় ওই পাহাড়ের উপর সমবেত হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করতেন গ্রামবাসীরা। ওই পাহাড়কে 'গিরি গোবর্ধন' নামে অভিহিত করা হয়। নবনির্মিত রামমন্দিরটির গায়ে ওড়িশার চিরাচরিত ভাস্কর্যই ফুটিয়ে তোলা হয়েছে।  মন্দিরের গর্ভগৃহটির উচ্চতাই ৬৫ ফুট। মূল মন্দিরকে ঘিরে রয়েছে অতিরিক্ত গর্ভগৃহ, যেখানে সূর্যদেবতা, মহাদেব, গণেশ এবং হনুমান বিরাজ করছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Bhiwandi House Collapse : বিকট শব্দ ! হুড়মুড় করে ভাঙল চারতলা বাড়ি, বেঘোরে শেষ একের পর এক মানুষ
বিকট শব্দ ! হুড়মুড় করে ভাঙল চারতলা বাড়ি, বেঘোরে শেষ একের পর এক মানুষ
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget