এক্সপ্লোর

Delhi Air Pollution: দূষণগ্রাসে দিল্লি, বন্ধ হচ্ছে স্কুল, বাড়ি থেকে চলবে সরকারি কাজ

Delhi government take emergency steps to address severe air pollution: ক্রমশ ধোঁয়াশার কালো চাদরে ঢাকছে রাজধানী। দিল্লি সরকারকেই বায়ুদূষণ মোকবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল।

নয়া দিল্লি: যত সময় এগোচ্ছিল, ততই জটিল হচ্ছিল দিল্লির পরিস্থিতি। ক্রমশ ধোঁয়াশার কালো চাদরে ঢাকছে রাজধানী। এদিকে এই গুরুতর পরিস্থিতিতে দিল্লি সরকারকেই বায়ুদূষণ মোকবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। এই আবহে দিল্লির বাতাসের গুণগত মানবৃদ্ধির জন্য এবার একাধিক নিষেধাজ্ঞা আরোপ করল অরবিন্দ কেজরিওয়াল সরকার। 

দূষণের জেরে দিল্লিতে লকডাউনের পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত কয়েকদিন ধরেই ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী। দূষণের বিপজ্জনক মাত্রায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। আদালতের তরফে দিল্লি সরকারকে জানান হয়, "লকডাউনের মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে পারেন। কেন্দ্রকে পরামর্শ সর্বোচ্চ আদালতের। গাড়ি, ধুলো, বাজি থেকে দূষণ ছড়াচ্ছে। এমন কিছু করুন, যাতে ২-৩ দিনে পরিস্থিতির উন্নতি হয়। সোমবার পর্যন্ত শুনানি স্থগিত, আপনারা ব্যবস্থা নিন। পরিস্থিতি এমন যে, আদালত কক্ষে আমাদের মাস্ক পরতে হচ্ছে"। সুপ্রিম কোর্টে শুনানিতে এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি। 

সর্বোচ্চ আদালতে সলিসিটর জেনারেলের দাবি, ফসল কেটে ফেলার পর অবশিষ্টাংশ পোড়ানোয় ধোঁয়া, পাঞ্জাবের কৃষকদের ব্যবস্থা নিতে হবে। কড়া পদক্ষেপ নিতে হবে পাঞ্জাব সরকারকে। সুপ্রিম কোর্টে মন্তব্য সলিসিটর জেনারেলের। শুধু কৃষকদের উপর দোষ চাপাচ্ছেন, ৭০ শতাংশ দূষণের জন্য কে দায়ী? প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। 

আরও পড়ুন, চিকিৎসা করাতে এসে থাপ্পড় খেলেন অন্তঃসত্ত্বা, কাঠগড়ায় চিকিৎসক

এরপরই, ৭ দিন স্কুল বন্ধের সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের। সোমবার থেকে ৭ দিন বন্ধ থাকবে স্কুল। আম আদমি সরকারের তরফে জানান হয়েছে, ‘বাড়িতে বসেই কাজ করবেন সরকারি কর্মীরা।" একই পথে চলার অনুরোধ বেসরকারি সংস্থাগুলিকে। পাশাপাশি,দিল্লিতে নির্মাণকাজ বন্ধ থাকবে, জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন,‘সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে।দূষণ পরিস্থিতি খারার হলে বন্ধ করতে হবে যানবাহন, নির্মাণকাজ। ’

গত কয়েকদিন ধরেই ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী। বায়ু মানের সূচক অনুযায়ী, গতকাল বিকেল ৪টে ফরিদাবাদে ছিল ৪৬০ পয়েন্টে, গাজিয়াবাদে ৪৮৬, গ্রেটার নয়ডা ৪৭৮, গুরুগ্রামে ৪৪৮, নয়ডা ৪৯৯ পয়েন্টে। ঘন ধোঁয়াশা আবছা সফদরজঙ সৌধ। 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget