এক্সপ্লোর

National Highways Fee Rules: প্রথম ২০ কিলোমিটারে ছাড়, জাতীয় সড়কের উপর টোল ফি-তে বদল আনল কেন্দ্র

Toll Fee: মঙ্গলবার সড়ক এবং জাতীয় সড়ক মন্ত্রকের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন শেষ হতেই জাতীয় সড়কের উপর চলাচলের খরচ বৃদ্ধি করেছিল কেন্দ্র। এবার ২০০৮ সালের জাতীয় সড়ক ফি আইন সংশোধন করল কেন্দ্র। নয়া আইনে বলা হয়েছে, Global Navigation Satellite প্রযুক্তির অন্তর্ভুক্ত গাড়িগুলির জাতীয় অনুমোদন (National Permit) না থাকলেও, জাতীয় সড়কের উপর দিনে সর্বোচ্চ ২০ কিলোমিটার পর্যন্ত যাত্রাপথে কোনও টোল ফি দিতে হবে না। যাওয়া-আসা, দুই ক্ষেত্রেই ২০ কিলোমিটার পর্যন্ত যাত্রাপথে দিতে হবে না কোনও টোল ফি।  দুই দিকেই যাত্রাপথ যদি ২০ কিলোমিটারের বেশি হয়, সেক্ষেত্রে মোট যাত্রাপথের নিরিখে দিতে হবে টোল ফি। (National Highways Fee Rules)

মঙ্গলবার সড়ক এবং জাতীয় সড়ক মন্ত্রকের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, National Highways Fee (Determination of Rates and Collection) Rules 2008 আইন সংশোধন করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই নয়া নিয়ম কার্যকর হবে। কোনও গাড়ির জাতীয় পারমিট যদি না থাকে, তার পরও যদি ওই গাড়ি জাতীয় সড়ক, স্থায়ীভাবে নির্মিত সেতু, বাইপাস এবং সুড়ঙ্গ পথে একদিনে ২০ কিলোমিটার পর্যন্ত পথ যাত্রা করে, সেক্ষেত্রে ওই গাড়ির চালক, মালিক বা নির্ধারিত সময় যিনি দায়িত্বে থাকবেন, তাঁদের কোনও টোল ফি দিতে হবে না।

কেন্দ্র জানিয়েছে, যাওয়া এবং আসা মিলিয়ে, দুই দিকেই সর্বোচ্চ ২০ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে টোল ফি দিতে হবে না। কিন্তু যাত্রাপথ ২০ কিলোমিটারের বেশি হলে, সেক্ষেত্রে প্রথম ২০ কিলোমিটার বাদ দিয়ে, পরবর্তী যাত্রাপথের নিরিখে টোল দিতে হবে। Global Navigation Satellite প্রযুক্তির মাধ্যমে গাড়ির নম্বর প্লেট দেখে এবং আরও একাধিক পদ্ধতিতে এই টোল ফি সংগ্রহ করা হয়। সেই টোল সংগ্রহের পদ্ধতিতেই এবার বদল আনল কেন্দ্রীয় সরকার। যাঁরা ওই প্রযুক্তির অন্তর্ভুক্ত, তাঁরাই এই সুবিধা পাবেন। এই প্রযুক্তির মাধ্যমে গাড়ির গতিবিধির উপর নজরদারি চলে।  গাড়ির গতি কত, কত পথ অতিক্রম করেছে, সেই অনুযায়ী বিল তৈরি হয়। 

২০০৮ সালের টোল ফি নীতিতে বলা ছিল, দুই চাকা, তিন চাকার গাড়ি, ট্র্যাক্টর, এবং পশুর দ্বারা টানা গাড়িকে টোল ফি দিতে হবে না।  শুধু তাই নয়, ওই নীতিতে বলা হয়েছিল, কোনও পুরসভা বা শহর এলাকার সীমানা থেকে ১০ কিলোমিটার দূরে টোল প্লাজা থাকতে হবে, যাতে স্থানীয় গাড়িগুলিকে টোল ফি দিতে না হয়। কোনও কারণে যদি পাঁচ কিলোমিটারের মধ্যে টোল প্লাজা থাকে, সেক্ষেত্রে স্থানীয়রা ডিসকাউন্ট পাবেন। 

এ বছরের গোড়াতেই কেন্দ্র জাতীয় সড়কের উপর যানবাহন যাতায়াতে টোল বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। লোকসভা নির্বাচনের জন্য সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি সঙ্গে সঙ্গে। তবে লোকসভা নির্বাচন মিটতেই, ৩ জুন থেকে দেশের সব জাতীয় সড়কের টোল বৃদ্ধি করা হয় ৫ শতাংশ করে। Global Navigation Satellite প্রযুক্তির আওতায় সমস্ত গাড়িকে এনে ফেলতেই নয়া বিজ্ঞপ্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সেরা শিরোনাম

News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
Job News: উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10,15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget