এক্সপ্লোর

Odisha Communal Tension: সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সাম্প্রদায়িক অশান্তি ওড়িশায়, ইন্টারনেট পরিষেবা বন্ধ করল সরকার

Odisha Internet Shutdown: শনিবার সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভুবনেশ্বর: সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সাম্প্রদায়িক অশান্তিতে তপ্ত ওড়িশার ভদ্রক। সংঘর্ষে আহত পুলিশের বেশ কয়েক জন। এমন পরিস্থিতিতে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একাধিক জায়গায় ১৬৩ ধারা (আগে যা ১৪৪ ধারা ছিল) জারি করা হয়েছে। জমায়েত নিষিদ্ধ করা হয়েছে যেমন, চলছে পুলিশি টহলদারিও। (Odisha Communal Tension)

শনিবার সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব সত্যব্রত সাহু জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা ভদ্রক জেলায় ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, X (সাবেক ট্যুইটার) এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও ব্যবহার করা যাবে না। ৩০ সেপ্টেম্বর রাত ২টো পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। (Odisha Internet Shutdown)

রাজ্য সরকার জানিয়েছে, সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে সম্প্রতি ভদ্রক এবং ধামনগরের বিভিন্ন জায়গা থেকে সাম্প্রদায়িক হিংসার ঘটনা সামনে এসেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, X-এর মতো প্ল্যাটফর্ম  হিংসায় হিংসার আগুনে ঘি ঠালতে পারে। ক্ষতিসাধনের লক্ষ্যে পোস্ট করা বার্তা ছড়িয়ে পড়লে হিংসা আরও বাড়তে পারে। শান্তি এবং সৌহার্দ্য ফিরিয়ে আনার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত।

এই মুহূর্তে ভদ্রকের বিভিন্ন এলাকা সাম্প্রদায়িক অশান্তিতে তপ্ত, যার নেপথ্যে রয়েছে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। এলাকার বাসিন্দা এক যুবক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট লেখেন, যা অন্য সম্প্রদায়ের মানুষের ধর্মবিশ্বাস এবং আবেগে আঘাত করে বলে অভিযোগ। সেই নিয়ে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেন ওই সম্প্রদায়ের মানুষজন। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে শুক্রবার রাস্তায় নামেন তাঁরা, যা কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। 

পুলিশের দাবি, আগে থেকে মিছিলের অনুমতি নেওয়া হয়নি। তাই মিছিল আটকানো হয় মাঝ রাস্তায়। তাতেই দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইঁট-পাথর ছোড়েন বলে অভিযোগ।  এতে DSP-সহ বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ভদ্রকের তেহসিলদারের গাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ। পাশাপাশি, সাঁথিয়া এলাকায় দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ বাধে। সেই হিংসার আঁচ ছড়িয়ে পড়ে ধামনগরেও। 

পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে জেলা প্রশাসনের তরফে জমায়েত নিষিদ্ধ করা হয় প্রথমে। কোনও রকম মিটিং-মিছিল, জমায়ের, প্রতিবাদ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় পুরুনা বাজার, ধামনগর থাবা এলাকায় জমায়েত নিষিদ্ধ হয়েছে ইতিমধ্যেই। মোট ১৪ পল্টন পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এক পল্টনেই ৩০ জন পুলিশকর্মী থাকেন। হিংসার ঘটনায় বেশ কয়েক জনকে হেফাজতে নেওয়া হয়েছে। নজরদারি চলছে বিভিন্ন এলাকায়।

আগেও সাম্প্রদায়িক হিংসার সাক্ষী থেকেছে ভদ্রক। ২০১৭ সালের এপ্রিল মাসে ফেসবুক পোস্ট ঘিরে সাম্প্রদায়িক অশান্তি চরমে পৌঁছয় সেখানে। প্রায় ৪৫০টি বাড়ি, দফতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় সেবার। একমাস ধরে চলেছিল কার্ফু, যা রাজ্যের ইতিহাসে দীর্ঘতম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget