এক্সপ্লোর

Mahua Moitra: ‘প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে’, বাংলো খালি করতে এবার মহুয়াকে হুঁশিয়ারি কেন্দ্রের

Mahua Moitra Eviction: গত বছরের শেষে সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভার সাংসদ পদ খোয়ান মহুয়া।

নয়াদিল্লি: সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন আগেই। সরকারি বাংলো ছাড়তেও বলা হয়েছে। তৃণমূলের মহুয়া মৈত্রকে (Mahua Moitra) আবারও বাংলো ছাড়তে নির্দেশ দিল কেন্দ্র। শুধু তাই নয়, ডিরেক্টরেট অফ এস্টেটসের তরফে কার্যত হঁশিয়ারি দেওয়া হয়েছে মহুয়াকে। বলা হয়েছে, নিজে থেকে বাংলো না ছাড়লে মহুয়া বা আর যে-ই থাকুন না কেন ওই বাংলোয়, বাংলো খালি করতে প্রয়োজনে বল প্রয়োগও করা হতে পারে। (Mahua Moitra Eviction)

গত বছরের শেষে সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভার সাংসদ পদ খোয়ান মহুয়া। মোটা টাকা এবং দামি উপহারের বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে তোলার অভিযোগ ছিল মহুয়ার বিরুদ্ধে। শুধু তাই নয়, সংসদে প্রশ্নো জমা দেওয়ার ওয়েবসাইটের আইডি এবং পাসওয়র্ডও মহুয়া অন্যের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে মহুয়ার সাংসদপদ খারিজের সুপারিশ করে নীতি কমিটি। শীতকালীন অধিবেশনে তাতে সিলমোহর পড়ে। 

তার পর এক মাস কেটে গিয়েছে। কেন্দ্রের দাবি, সরকারি বাংলো খালি করতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে মহুয়াকে। কিন্তু তিনি যে নীতি বহির্ভূত ভাবে বাংলো দখল করে নেই, তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন মহুয়া। বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন, তাই বাংলো খালি করতে আরও কিছু সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু দিল্লি হাইকোর্ট জানায়, ডিরেক্টরেট অফ এস্টেটস-কেই অনুরোধ জানাতে হবে মহুয়াকে। 

আরও পড়ুন: Alipurduar News: তেইশে হাতির হানায় হারিয়েছিলেন স্বামীকে, মৃত-র স্ত্রীকে নিয়োগপত্র দিল বন দফতর

দিল্লি হাইকোর্ট আরও জানায়, ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া, মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও সরকারি বাংলোয় অতিরিক্ত ছয় মাস কাটানো যেতে পারে। তার বিনিময়ে কিছু টাকা হয়ত দিতে হতে পারে। মহুয়াকে বাংলো খালি করতে বলার ক্ষেত্রেও সেই নিয়মের পালন হওয়া উচিত। তবে এ নিয়ে হাইকোর্ট কোনও রায় দেয়নি। বরং মহুয়াকে আবেদন প্রত্যাহার করার সুযোগ দেয় দিল্লি হাইকোর্ট।

কেন্দ্রের তরফে মহুয়াকে বাংলো খালি করার যে নোটিস ধরানো হয়েছে, তাতে লেখা রয়েছে, বাংলো খালি করার প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ নেই। নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে যেতেই পারেন মহুয়া। তবে সেক্ষেত্রে প্রতি মাসের নিরিখে ক্ষতিপূরণ দিতে হবে তাঁকে। সাংসদ থাকাকালীন দিল্লির টেলিগ্রাফ লেনের সরকারি বাংলোটি মহুয়ার জন্য বরাদ্দ হয়। গত ৭ জানুয়ারি সেই বরাদ্দ বাতিল করা হয়। সেই প্রেক্ষিতে লোকসভা নির্বাচন পর্যন্ত সময় চেয়েছিলেন মহুয়া। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget