এক্সপ্লোর

Science News:সাড়ে ১৫ কোটি বছর ধরে নিখোঁজ মহাদেশ লুকিয়ে ইন্দোনেশিয়ায়? নয়া দাবি গবেষণায়

Lost Continent Found: সাড়ে ১৫ কোটি বছর আগে 'নিখোঁজ' আস্ত একটি মহাদেশের হদিশ মিলেছে বলে দাবি করলেন বিজ্ঞানীরা

Lost Continent Found: সাড়ে ১৫ কোটি বছর আগে 'নিখোঁজ' আস্ত একটি মহাদেশের হদিশ মিলেছে বলে দাবি করলেন বিজ্ঞানীরা

সাড়ে ১৫ কোটি বছর ধরে নিখোঁজ মহাদেশ লুকিয়ে ইন্দোনেশিয়ায়? নয়া দাবি গবেষণায় (প্রতীকী ছবি)

1/8
হারিয়ে যাওয়া কোনও কিছু কি আবার ফিরে আসে? তাও আবার সাড়ে ১৫ কোটি বছর আগে হারিয়ে গিয়েছিল এমন কিছু? ছোটখাটো কোনও জিনিস নয়, সাড়ে ১৫ কোটি বছর আগে 'নিখোঁজ' আস্ত একটি মহাদেশের হদিশ মিলেছে বলে দাবি করলেন বিজ্ঞানীরা

2/8
মহাদেশের নাম? 'আরগোল্যান্ড' ( Argoland)। বিজ্ঞানীদলের দাবি, বহু কোটি বছর আগে অস্ট্রেলিয়ার থেকে আলাদা হয়ে গিয়েছিল এই ভূখণ্ড।
মহাদেশের নাম? 'আরগোল্যান্ড' ( Argoland)। বিজ্ঞানীদলের দাবি, বহু কোটি বছর আগে অস্ট্রেলিয়ার থেকে আলাদা হয়ে গিয়েছিল এই ভূখণ্ড।
3/8
কিন্তু কোথায় যায় সে? এত দিন জানা ছিল না। এবার তারই হদিশ মিলেছে, দাবি নেদারল্যান্ডসের ইউট্রেক্টট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট 'লাইভ সায়েন্স'-কে এই নিয়ে বিশদ জানিয়েছেন তাঁরা।

4/8
ইউট্রেক্টট বিশ্ববিদ্যালয়ের 'ডিপার্টমেন্ট অফ আর্থ সায়েন্স' -র গবেষক এল্ডার অ্যাডভোকাট বলেন, 'আমরা জানতাম অস্ট্রেলিয়ার উত্তরাংশে কোথাও ওই ভূখণ্ডের হদিশ মিলতে পারে। তাই এশিয়ার দক্ষিণ-পূর্ব দিকে সন্ধান করি।'

5/8
গবেষকদলের মতে, বহু কোটি বছর আগে যে ভাবে অস্ট্রেলিয়া থেকে 'আরগোল্যান্ড' বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারা সেই ঘটনার পুননির্মাণ করে বুঝতে চেষ্টা করেন এখন ওই ভূখণ্ড কোথায় থাকতে পারে। অনুসন্ধানের সূত্র ধরে ইন্দোনেশিয়া এবং মায়ানমারে কিছু প্রাচীন ভূখণ্ডের বিচ্ছিন্ন অংশের সন্ধান পাওয়া যায়, জানাচ্ছেন গবেষকরা।

6/8
তবে কি এটিই 'আরগোল্যান্ড'? এল্ডার অ্যাডভোকাট বললেন, 'ওই বিচ্ছিন্ন ভূখণ্ড থেকে গবেষকরা যখন আরগোল্যান্ডের কাল্পনিক চিত্র তৈরির চেষ্টা করলেন তখন কিন্তু কিছুই মেলেনি।' তা হলে সে গেল কোথায়?
তবে কি এটিই 'আরগোল্যান্ড'? এল্ডার অ্যাডভোকাট বললেন, 'ওই বিচ্ছিন্ন ভূখণ্ড থেকে গবেষকরা যখন আরগোল্যান্ডের কাল্পনিক চিত্র তৈরির চেষ্টা করলেন তখন কিন্তু কিছুই মেলেনি।' তা হলে সে গেল কোথায়?
7/8
এবার উল্টো দিক থেকে ভাবতে শুরু করেন বিজ্ঞানীরা। দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা অংশ থেকে 'আরগোল্যান্ড' সম্পর্কে নানা তথ্যপ্রমাণ সংগ্রহ করে এটা বোঝার চেষ্টা করেন, কী ভাবে সে অস্ট্রেলিয়া থেকে আলাদা হওয়ার পর উত্তর দিকে এসেছিল।

8/8
সে সূত্রেই  তাঁরা জানতে পারেন, টেকটনিক শক্তির ধাক্কায় হারিয়ে যাওয়া মহাদেশটি ভেঙে চুরে যায়। প্রথমে সেটি বাকি মহাদেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার পর দক্ষিণপূর্ব এশিয়ার ছিন্নবিচ্ছিন্ন হয়ে ভেসে যায়। এই হাইপোথিসিসের উপর ভিত্তি করে ইউট্রেক্টট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ধারণা, 'আরগোল্যান্ড' কখনওই হারিয়ে যায়নি। বরং ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় অনেকটা অংশ জুড়ে সে আজও রয়েছে। নির্দিষ্ট করে বললে ইন্দোনেশিয়ার পূর্বাংশের যে দ্বীপপুঞ্জ রয়েছে, তার নিচে এই ছিন্নবিচ্ছিন্ন ভূখণ্ডের অবস্থান। ইউট্রেক্টট বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ডুউই ভন হিনসবার্গেন ও এল্ডার অ্যাডভোকাট মিলে এই ভূখণ্ডের নাম রেখেছেন 'আরগোপেলাগো'।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Moon Soil: চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget