এক্সপ্লোর

NASA Lunar Mining: অক্সিজেন থেকে জ্বালানি, বিরল সম্পদে ঠাসা চন্দ্রপৃষ্ঠ, খননকার্য চালাবে NASA

Science News: চন্দ্রপৃষ্ঠে মজুত প্রচুর প্রাকৃতিক সম্পদ, পৃথিবীতে আনার পক্ষপাতী বিজ্ঞানীরা। আর কয়েক বছরের মধ্যেই শুরু হতে পারে খননকার্য।

ছবি: পিক্সাবে।

1/10
পৃথিবীর এত কাছে অবস্থান। কিন্তু দর্শন মেলে শুধু রাতেই। তবে চাঁদকে ঘিরে কৌতূহলের শেষ নেই। যে কারণে মহাশূন্যের রহস্য উদঘাটন করতে গিয়ে সবার আগে চাঁদের বুকেই পা পড়েছিল মানুষের।

2/10
আরও একবার চাঁদের বুকে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে। মানুষবিহীন মহাকাশযান পাঠানোর কাজও চলছে জোরকদমে। তবে আগামী দিনে উপগ্রহকে নিয়ে আরও বড় পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের।

3/10
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী দিনে চাঁদের বুকে খননকার্য চালানো এবং সেখান থেকে প্রাপ্ত সম্পদ পৃথিবীতে তুলে আনার পরিকল্পনা রয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র।

4/10
গোটা বিষয়টিই এখনও পর্যন্ত ভাবনাচিন্তার স্তরে রয়েছে যদিও, তবে ২০৩২ সালের মধ্যে চাঁদের মাটিতে খননকার্য শুরু করার পরিকল্পনা রয়েছে নাসা-র। তার জন্য আগে চাঁদের মাটি থেকে কী কী পাওয়া যেতে পারে, তা জানতে পৃথক গবেষণা শুরু হচ্ছে।

5/10
নাসা-র জনসন স্পেস সেন্টারের রকেট বিজ্ঞানী জেরাল্ড স্যান্ডার্স সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “আপাতত অনুসন্ধানের উপর জোর দিচ্ছি আমরা। কী কী সম্পদ রয়েছে, তা তুলে আনা সম্ভব কিনা, তুলে আনা গেলেও কী কাজে লাগতে পারে, বোঝার চেষ্টা করছি।”

6/10
চাঁদের মাটিতে প্রাকৃতিক সম্পদের খোঁজ, খনন এবং সর্বোপরি আমদানি, গোটা বিষয়টিই অত্যন্ত খরচসাপেক্ষ। এক্ষেত্রে মোটা টাকার বিনিয়োগ প্রয়োজন। কিন্তু পৃথিবীর বাইরে, মহাশূন্যে এত টাকা কেউ বিনিয়োগ করতে চাইবেন কিনা, ত নিয়ে সন্দেহ রয়েছে।

7/10
তবে বিজ্ঞানীদের মতে, চাঁদের মাটি থেকে সম্পদ তুলে আনা গেলে, তাতে লাভবানই হবে পৃথিবী। পণ্য উৎপাদন, সার্বিক জীবনের মানোন্নয়নের কাজে লাগতে পারে ওই সম্পদ। তবে সবেমাত্র মাটি আঁচড়ানো শুরু হয়েছে। খোঁড়াখুঁড়িতে সময় লাগবে বলে জানিয়েছেন স্যান্ডার্স।

8/10
তবে নাসা বিষয়টি এখনই খোলসা করতে নারাজ যদিও, তবে সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে, চাঁদে খননকার্য চালাতে বাণিজ্যিক রকেট সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। চন্দ্রপৃষ্ঠ থেকে আপাতত অক্সিজেন এবং জ্বালানি সংগ্রহই মূল লক্ষ্য।

9/10
এর আগে ২০১৫ সালে নাসা জানিয়েছিল যে, চন্দ্রাভিযান থেকে বিপুল প্রাপ্তিযোগ রয়েছে পৃথিবীর। তাদের দাবি ছিল, চাঁদে মূল যে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, তা হল- জল, হিলিয়াম এবং বিরল পার্থিব ধাতু। সেই জলকে রকেটের জ্বালানিতে রূপান্তরিত করা সম্ভব। হিলিয়াম শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হবে। আর Scandium এবং Yttrium নামের যে দুই ধাতুর খোঁজ মিলেছে, তাতে বৈদ্যুতিন শিল্পক্ষেত্রকে আরও উন্নততর করে তোলা যেতে পারে। এই বিরল দুই ধাতুতে চাঁদের পাথুরে অঞ্চলগুলি সমৃদ্ধ বলে জানায় নাসা।

10/10
শুধু তাই নয়, নাসা জানায়, চাঁদের ভর ৭৩ কুইন্টাল টন। প্রতিদিন যদি ১ মেট্রিক টন করেও তোলা হয়, তাহলেও ২২ কোটি বছরে তার ১ শতাংশই ক্ষয় হবে।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget