এক্সপ্লোর

Sergei Krikalev: নিচে খান খান গোটা দেশ, মহাকাশে একা আটকে নভোচারী, ইনিই শেষ সোভিয়েত নাগরিক

Science News: দেশে অস্থিরতার জেরে আটকে মহাকাশে। এমন নজির নেই আর কোথাও। ছবি: NASA.

ছবি: NASA.

1/11
অচেনা জায়গায় গিয়ে আটকে যাওয়ার দিন আর নেই। কারও কাছে যেতে হবে না, উপায় বাতলে দেবে হাতের স্মার্টফোনই।  কিন্তু আজ থেকে তিন দশক আগে এসব ছিল না। আর কোনও অচেনা জায়গাতেও নয়, বরং মহাশূন্যে গিয়ে আটকে গিয়েছিলেন এক মহাকাশচারী। পৃথিবীতে তখন তাঁর দেশ ভাগ হচ্ছে। তাই মহাশূন্যে আটকে পড়া ব্যক্তিকে নিয়ে শুরু হয় টানাপোড়েন। ছবি:  NASA.

2/11
ওই ব্যক্তি আর কেউ নন, রাশিয়ার (তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন) মহাকাশচারী সেরগেই কৃকালেভ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে রকেট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন।-ফাইল চিত্র।

3/11
বেশ কয়েক বছর পর মহাকাশচারী নির্বাচিত হন। চলে প্রশিক্ষণ। মহাকাশযান মেরামতি থেকে মহাশূন্যে ভেসে থাকার কৌশল, সব রপ্ত করেন। কিন্তু পৃথিবীতে থেকে প্রশিক্ষণ নেওয়া আর মহাকাশে গিয়ে তার প্রয়োগ, দুইয়ের মধ্যে ফারাক অনেক। ছবি:  NASA.

4/11
১৯৯১ সালের ১৮ মে মহাকাশের উদ্দেশে রওনা দেন সেরগেই। কিন্তু গোড়াতেই বিপত্তি দেখা দেয়। মহাকাশযানের টার্গেটিং সিস্টেম বিকল হয়ে যায়। ফলে মহাশূন্যে সোভিয়েত ইউনিয়ন পরিচালিত Mir স্পেস স্টেশনের গায়ে রকেটটি নোঙর ফেলায় সমস্যা দেখা দেয়।-ফাইল চিত্র।

5/11
উপায় না দেখে ভাসমান অবস্থায় মহাকাশযান থেকে Mir স্পেস স্টেশনের গায়ে নোঙর ফেলতে সিদ্ধান্ত নেন সেরগেই। একটু এদিক ওদিক হলেই বিপদ হতে পারত। কিন্তু মাথা ঠান্ডা রেখে সেই কাজে সফল হন সেরগেই। তার পর আবার ব্রিটেনের প্রথম মহাকাশচারী হেলেন শারমানকে মহাকাশযানে তুলেও নেন। ছবি: সংগৃহীত।

6/11
মহাকাশে যদিও কোনও দুঃখ ছিল না সেরগেইয়ের। মহাশূন্য থেকে পৃথিবীর দিকে তাকিয়েই সময় কেটে যেত তাঁর। কোথাও না কোথাও মুক্ত বলে মনে হতো নিজেকে। কিন্তু মহাশূন্যে যখন ভেসে বেড়াচ্ছেন, সেই সময় পৃথিবীতে টুকরো হয়ে যাচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ব থেকে বেরিয়ে এসে স্বাধীনতার দাবি জানাচ্ছে কাজাখস্তান-সহ একাধিক দেশ। ছবি: সংগৃহীত।

7/11
এমন পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ জানান, গবেষণা শেষ হলে কাজাখস্তানের কোনও মহাকাশচারী গিয়ে কৃকালেভের জায়গা নেবেন, পৃথিবীতে ফিরে আসবেন কৃকালেভ। এই ঘোষণার নেপথ্যে ছিল রাজনীতি। কাজাখস্তানে কোনও প্রশিক্ষিত মহাকাশচারী ছিলেন না, অর্থাৎ সাত তাড়াতাড়ি ফিরে আসার সম্ভাবনা ছিল না কৃকালেভের। ছবি:  NASA.

8/11
দীর্ঘ চার মাসের গবেষণা সেরে বাকি মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে এলেও, সেই অবস্থায় ফেরার উপায় ছিল না কৃকালেভের। রাশিয়ার হাতে দ্বিতীয় কাউকে পাঠানোর মতো টাকাও ছিল না হাতে। তাই Mir স্পেস স্টেশনের দায়িত্ব গিয়ে পড়ে কৃকালেভের হাতেই। খাবার দাবার প্রায় শেষ হতে বসেছিল। শুধুমাত্র দেশের অবস্থার কথা ভেবেই স্পেস স্টেশন আগলে রয়ে গিয়েছিলেন কৃকালেভ। ছবি: সংগৃহীত।

9/11
১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। জন্ম নেয় রাশিয়া। তাতে অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে আরও। কৃকালেভকে ফিরিয়ে আনার উপায় ছিল না। চাইলে Soyuz ক্যাপসুলে চেপে পালিয়ে আসতে পারতেন কৃকালেভ, কিন্তু তাতে স্পেস স্টেশনটি ভেঙে পড়ত। এমতাবস্থায় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে চুক্তি হয়। সেই মতো প্রায় তিন মাস পর অন্য মহাকাশচারী প্রেরণ করা হয় স্পেস স্টেশনে। ছবি: সংগৃহীত।

10/11
শেষ পর্যন্ত, ৩১১ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে আসেন কৃকালেভ। কিন্তু যে সময় মহাকাশে রওনা দিয়েছিলেন তিনি, তখনও সোভিয়েত ইউনিয়ন টিকেছিল। যখন ফিরে আসেন তিনি, সোভিয়েত ইউনিয়নের অস্তিত্বই মুছে গিয়েছে। ফলে ‘শেষ সোভিয়েত নাগরিকে’র তকমা পান কৃকালেভ। ছবি:  NASA.

11/11
সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা সত্ত্বেও পৃথিবীতে ফিরে আবারও প্রশিক্ষণ শুরু করে দেন কৃকালেভ। পরে আবারও রওনা দেন মহাকাশে। সেবার ৮০৩ দিন মহাকাশে কাটান তিনি। সময়ের আপেক্ষিকতা এবং প্রসারণকে ধরলে, ০.২ সেকেন্ডের জন্য ভবিষ্যৎ থেকে ঘুরে এসেছেন সেরগেই। ছবি: সংগৃহীত।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi:  প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget