এক্সপ্লোর

ISRO Solar Probe: ক্রমশ কমছে দূরত্ব, এবার সক্রিয় হল স্পেক্ট্রোমিটার, কাছ থেকে প্রথম বার সূর্যের দর্শন পেল ভারতের Aditya L-1

Aditya-L1: Aditya-L1  সৌরযানে যে পেলোড রয়েছে, তাতে দু'টি যন্ত্রাংশ বসানো রয়েছে, সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার (Swis) এবং সুপার থার্মাল অ্যান্ড এনার্জেটিক পার্টিকল স্পেকট্রোমিটার (Steps).

নয়াদিল্লি: ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছতে এখনও কিছু সময় বাকি। তার আগেই কাছ থেকে সূর্যের দর্শন পেল ভারতের সৌরযান Aditya-L1. আদিত্য সোলার উইন্ড পার্টিকল এক্সপেরিমেন্ট (ASPEX) পেলোডটি শনিবার সক্রিয় করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত তার কাজকর্ম স্বাভাবিক রয়েছে। আর তার দৌলতেই Aditya-L1 প্রথম বার, কাছ থেকে সূর্যের দর্শন পেল। *(ISRO Solar Probe)

Aditya-L1  সৌরযানে যে পেলোড রয়েছে, তাতে দু'টি যন্ত্রাংশ বসানো রয়েছে, সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার (Swis) এবং সুপার থার্মাল অ্যান্ড এনার্জেটিক পার্টিকল স্পেকট্রোমিটার (Steps). গত ১০ সেপ্টেম্বরই Steps কাজ শুরু করে দেয়। ২ নভেম্বর কাজে হাত দিল Swiss. আর গোড়াতেই সর্বোত্তম কার্যক্ষমতার পরিচয় দিল সেটি। ৩৬০ ডিগ্রি ঘুরতে সক্ষম দু'টি পৃথক সেন্সর ব্যবহার করে সূর্যের দর্শন পাওয়া সম্ভব হয়েছে।ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO জানিয়েছে, সৌরবায়ুর সঙ্গে বয়ে আসা আয়ন, প্রোটন এবং আলফা কণাগুলি মেপে দেখায় সাফল্য মিলেছে নভেম্বর মাসের প্রথম দুই দিনে একটি সেন্সরের মাধ্যমে এনার্জি হিস্টোগ্রামের নমুনা সংগ্রহ করা গিয়েছে, তাতে প্রোটোনের (H+) একাধিক রূপ এবং আলফার পার্টিকল কাউন্ট (ডাবল আয়োনাইজড হিলিয়াম, He2+) পাওয়া গিয়েছে। 

ISRO জানিয়েছে, Swis-এর দিকনির্দেশক ক্ষমতাই সৌরবায়ু থেকে নির্গত প্রোটন এবং আলফার সঠিক পরিমাপ পেতে সাহায্য় করে। এর মাধ্য়মেই সৌরবায়ুর উপাদান, চারিত্রিক বৈশিষ্ট, তার মধ্যে থাকা উপাদান, অন্তর্নিহিত প্রক্রিয়া এবং পৃথিবীর উপর তার কী প্রভাব পড়ে, সেই নিয়ে জমে থাকা দীর্ঘদিনের প্রশ্নের উত্তর মিলবে বলে ভারতীয় আশাবাদী ভারতীয় বিজ্ঞানীরা।

আরও পড়ুন: Chandrayaan-3 Update : 'ভারতই প্রথম, ওদের অভিনন্দন জানাই', চন্দ্রযান-৩-এর সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা NASA কর্তার

ভারতীয় বিজ্ঞানীদের মতে, প্রোটন এবং আলফা কণার অনুপাতের যে যে পরিবর্তন লক্ষ্য নজরে পড়েছে Swiss-এর, তা থেকে সূর্য থেকে উৎসারিত উষ্ণ ঢেউ সম্পর্কে তথ্য মিলতে পারে, যার উপর আমাদের বায়ুমণ্ডলের প্রভাব রয়েছে। 

এই প্রথম সৌর অভিযানে নাম লিখিয়েছে ভারত। গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে সৌরযান Aditya-L1 ল্যাগরেঞ্জ পয়েন্ট L1-এর দিকে রওনা দেয়। পৃথিবী থেকে রওনা দেওয়ার পর, ১৫ লক্ষ কিলোমিটার পাড়ি দিয়ে ল্যাগরেঞ্জ পয়েন্ট L1-এর কক্ষপথে পৌঁছনোর কথা। গত সপ্তাহে ISRO- প্রধান এস সোমনাথ জানান, ল্যাগরেঞ্জ পয়েন্ট L1-এর কক্ষপথে পৌঁছনোর আগে, শেষ পর্যায়ে রয়েছে Aditya-L1. আগামী ৭ জানুয়ারি সেটি গন্তব্যে পৌঁছে যাবে।

সেরা শিরোনাম

Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Science News: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget