এক্সপ্লোর

Science News:নতুন কিছু স্মরণে রাখতে গিয়ে মস্তিষ্ক-কোষের ক্ষতি হচ্ছে না তো? চাঞ্চল্যকর ইঙ্গিত গবেষণায়

Memory And Cell Damage:নতুন কিছু মনে রাখতে গিয়ে যদি মস্তিষ্কের কোষের ক্ষতি হয়ে যায়, তা হলে? কল্পবিজ্ঞান নয়, আন্তর্জাতিক গবেষকদের একটি দল ইঁদুরদের উপর গবেষণা চালিয়ে সম্প্রতি এমনই তথ্য জানতে পেরেছেন।

কলকাতা: মনে রাখা বা স্মরণের প্রক্রিয়া (New Memory And Brain Cell Damage) এমনিতেই সহজ নয়। তার উপর ধরুন, নতুন কিছু মনে রাখতে গিয়ে যদি মস্তিষ্কের কোষের ক্ষতি হয়ে যায়, তা হলে? কল্পবিজ্ঞান নয়, আন্তর্জাতিক গবেষকদের একটি দল ইঁদুরদের উপর গবেষণা চালিয়ে সম্প্রতি এমনই তথ্য জানতে পেরেছেন। তাঁদের গবেষণায় উঠে আসা ফলাফল বিশিষ্ট 'নেচার' জার্নালে প্রকাশিতও হয়েছে। তাতে দেখা যাচ্ছে, নতুন কোনও স্মৃতি তৈরির সময় মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সোজা কথায়, মস্তিষ্কের কোষের ক্ষতি না করে স্মৃতি তৈরির জো নেই। অন্তত তাঁদের দাবি এমনই।

এ কী রহস্য?
সাধারণ ভাবে, নতুন কোনও তথ্য বা পর্ব স্মৃতির ভাঁড়ারে ভরে রাখার সময় মানবদেহে যে প্রক্রিয়াটি  চলে তার নাম 'মেমরি কনসলিডেশন।' এক্ষেত্রে বহু বছর ধরে মানব মস্তিষ্কের ভূমিকা নিয়ে নাড়াচাড়া করেছেন গবেষকরা। তাতে দেখা গিয়েছে, কোনও কিছু স্মরণ করার সময় শারীরবৃত্তীয় স্তরে একটি নির্দিষ্ট ধরনের গতিবিধি দেখা যায়। কী সেই গতিবিধি? একেবারে সোজা করে বললে, প্রথমে কিছু নিউরোনের মধ্যে যোগাযোগ তৈরি এবং তার পর সেই যোগাযোগ শক্তিশালী করে তোলা, এর মাধ্যমেই স্মৃতির দীর্ঘমেয়াদি ছাপ তৈরি হয় মস্তিষ্কে। হালের গবেষণা জানাচ্ছে, এই প্রক্রিয়ারও কিছু ক্ষতিকর দিক রয়েছে। ইঁদুরদের উপর গবেষণা চালিয়ে অন্তত সেরকমই দেখেছেন আন্তর্জাতিক গবেষকদের একটি দল।

যা দেখা গেল...
ইঁদুরদের মস্তিষ্কের ক্ষেত্রে 'হিপোক্যাম্পাস' নামে একটি জায়গাকে চিহ্নিত করে তার গতিবিধি দেখেন এই গবেষকরা। দলটির অন্যতম গবেষক ছিলেন নিউ ইয়র্কের আলবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিনের নিউরোসায়েন্টিস্ট জেলেনা রাডুলোভিক। সংবাদমাধ্যমকে পরে তিনি জানান, দীর্ঘমেয়াদে কিছু মনে রাখতে গেলে দেখা গিয়েছে মস্তিষ্কের কোষগুলির মধ্যে প্রদাহ হচ্ছে। তা ছাড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে ডিএনএ-ও। তাঁর কথায়, 'মস্তিষ্কের কোষে প্রদাহ সাধারণ ভাবে ক্ষতিকর বলেই মনে করা হয়। কারণ এই ধরনের সমস্যা থেকে অ্যালঝাইমার্স ও পার্কিনসন্সের মতো রোগের সম্পর্ক থাকে। কিন্তু আমাদের গবেষণা বলছে, দীর্ঘমেয়াদি স্মৃতি তৈরির ক্ষেত্রে মস্তিষ্কের হিপোক্যাম্পাল চত্বরের কিছু নিউরোনে প্রদাহ আবশ্যক।' অর্থাৎ প্রদাহ, যা কিনা সাধারণ ভাবে মস্তিষ্কের কোষের জন্য ক্ষতিকারক, স্মৃতি তৈরির ক্ষেত্রে হিপোক্যাম্পাসের কিছু নিউরোনে সেটি আবশ্যক, এমনই দেখেছেন গবেষকদলটি। এই ফলাফল প্রকাশ্যে আসতে আলোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞমহলে। যদিও বেশিরভাগেরই মত, গবেষণাটি ইঁদুরদের উপর করা হয়েছে। ফলে এই ফলাফল থেকে স্মরণে মানব মস্তিষ্কের গতিবিধি বোঝা কঠিন। দ্বিতীয়ত, এই ধরনের সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত হতে গেলে আরও একাধিক পরীক্ষা ও পর্যবেক্ষণ জরুরি। তবে প্রাথমিক গবেষণা হিসেবে বিষয়টি যথেষ্টই আলোড়ন ফেলেছে।

 

আরও পড়ুন:ইতিমধ্যেই বসে গিয়েছে ৩ মিটার, ক্রমশ অবনমন ঘটছে চিনের, জানা গেল গবেষণায়

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন

ভিডিও

Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী
TMC News: চন্ডীপুরে মমতা তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের পরে দখলেরও অভিযোগ
Baranagar News | বরানগরে নিহত তরুণীর 'বেপাত্তা' মোবাইল থেকে এল হোয়াটসঅ্যাপ কল | #abpananda
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget