এক্সপ্লোর

ODI World Cup 2023: কুড়ির ক্রিকেটে বিশ্বসেরা ব্যাটার, তবুও ওয়ান ডে ফর্ম্যাটে রোজই অগ্নিপরীক্ষা সূর্যকুমারের

ICC World Cup 2023, IND vs AUS: এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে সেভাবে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। আইপিএলের মঞ্চে থেকে আন্তর্জাতিক ক্রিকেট পাড়ি জমিয়ে কুড়ির ফর্ম্যাটে ব্যাটারদের সিংহাসনে।

আমদাবাদ: বয়স ৩৩ পেরিয়েছে। এই বয়সেই অনেকেই এখনকার সময় ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন বা নিচ্ছেন। তবে তিনি অন্য ধাতুতে গড়া। এই বয়সেও তিনি কুড়ির ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটার। ওয়ান ডে ফর্ম্যাটে এখনও নিজের জায়গা পাকা করার লড়াই চালিয়ে যাচ্ছেন। ২০১০ সাল থেকে ঘরোয়া ক্রিকেট খেলেন। আইপিএলে খেলতেন ২০১২ সাল থেকে। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স পরে কলকাতা নাইট রাইডার্স ও এরপর ফের রোহিতদের ডেরায়। কিন্তু কিছুতেই জাতীয় দলের দরজা খুলছিল না। অবশেষে ২০২১ সালে প্রথমবার নীল জার্সি গায়ে তোলার সুযোগ। ৩১ বছর বয়সে। গত ২ বছরে টি-টোয়েন্টি ফর্ম্যাটে নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেলেও ওয়ান ডে ফর্ম্যাটে এখনও টালমাটাল পারফরম্যান্স। বিশ্বকাপে দলে রয়েছেন। একাদশেও খেলার সুযোগ পাচ্ছেন, তবে সেভাবে ব্যাট হাতে এখনও নামেননি। ফাইনালে সুযোগ পেলে নিজেকে কি প্রমাণ করতে পারবেন ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি?

মাঠের চারধারে শট খেলতে পারা। বিশেষ করে ডিপ ফাইন লেগে অর্থাৎ কিপারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকানোয় ওস্তাদ ছিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। কিন্তু আনকোরা একটা ছেলে যে কি না বিশ্ব ক্রিকেটে মাত্র ২ বছর হল পা রেখেছেন, তিনি একের পর এক বিশ্বসেরা বোলারদের বল এভাবেই মাঠের বাইরে পাঠাচ্ছেন। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক বলটিই ছক্কা হাঁকিয়েছিলেন সূর্য। কিন্তু এই সূর্যের এমন তেজ কীভাবে? ডানহাতি ব্যাটার এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'ছোট থেকে গলি ক্রিকেট খেলতাম। সেখানে এমন ধরণের শট খেলে খেল রপ্ত করেছি। শর্ট ক্রিকেটও খেলতাম। সেখানে এমন অনেক শট খেলতাম। যা পরে আন্তর্জাতিক ক্রিকেটেও চেষ্টা করতে থাকলাম।''

২০০৯ সালে পারসি জিমখানা ক্লাবে প্রথম পেশাদার ক্রিকেটের হাতেখড়ি। সেখান থেকে রাজ্য দল মুম্বইয়ে ডাক। দ্রুত রান তুলতে ওস্তাদ প্রথম থেকেই। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে সবার উপরে রয়েছেন সূর্য। তাঁর স্ট্রাইক রেটও টি-টোয়েন্টির ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনটি শতরান রয়েছে সূর্যকুমারের ঝুলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৯ রানের ইনিংস খেলেছিলেন সূর্য। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুতত ভারতীয় হিসেবে সেঞ্চুরি হাঁকানোর নজির গড়েছিলেন সূর্যকুমার।

ওয়ান ডে ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৩১ ওয়ান ডে ম্যাচে ৬৬৯ রান করেছেন। ৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন। গড় মাত্র ২৮। আজ আমদাবাদেও কিন্তু প্রয়োজনে সূর্যের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget