এক্সপ্লোর

TCS Recruitment: চলতি অর্থবর্ষে ৪০ হাজার ফ্রেশার নিয়োগ করবে টিসিএস, সুখবর দিলেন সংস্থার চিফ অপারেটিং অফিসার

Jobs And Recruitments: টিসিএস কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি অর্থবর্ষে ৩৫ থেকে ৪০ হাজার ফ্রেশার সংস্থায় নিয়োগ হলেও কর্মী ছাঁটাইয়ের কোনও সম্ভাবনা নেই। 

TCS Recruitment: যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর দিল টিসিএস (TCS) সংস্থা। সম্প্রতি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (Tata Consultancy Services) জানিয়েছে চলতি অর্থবর্ষে ৪০ হাজার ফ্রেশার যোগ করবে সংস্থা। টিসিএসের সিওও এন গণপতি সুব্রহ্মণ্যম জানিয়েছেন যে এগুলি মূলত ক্যাম্পাস রিক্রুটমেন্ট হবে। অন্যান্য প্রযুক্তি সংস্থা যেম ইনফোসিস ও আরও অনেকেই যেমন জানিয়েছে যে তাঁরা পড়ুয়াদের নিয়োগ করবে না, সেই পরিস্থিতিতে একসঙ্গে ৪০ হাজার ফ্রেশার নিযুক্ত করার সুখবর দিয়েছে টিসিএস। একসঙ্গে এত নিয়োগের খবরে স্বভাবতই উঠছে মাস লে-অফ বা ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের প্রশ্ন। এই প্রসঙ্গে টিসিএস কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি অর্থবর্ষে ৩৫ থেকে ৪০ হাজার ফ্রেশার সংস্থায় নিয়োগ হলেও কর্মী ছাঁটাইয়ের কোনও সম্ভাবনা নেই। 

বিগত বেশ কিছু বছর ধরেই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের চাকরির বাজারে মন্দা দেখা দিয়েছিল। ট্রেন্ড দেখা গিয়েছিল, পড়ুয়াদের ক্যাম্পাসিং হচ্ছে না। অথচ একটা সময়ে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পাওয়ার নিশ্চয়তার জন্যই উচ্চ মাধ্যমিকের পর দলে দলে পড়ুয়া (বিজ্ঞান বিভাগের) ইঞ্জিনিয়ারিং পড়ার ব্যাপারে উৎসাহ দেখাতেন। সরকারি কলেজের পাশাপাশি একধাক্কায় তৈরি হয়েছিল অসংখ্য বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পাওয়ার বিষয়টিতে রমরমা থাকলেও বিগত কয়েকবছর ধরে ব্যাপক হারে মন্দা দেখা দিয়েছিল। কিন্তু এবার টাটা কনসালটেন্সি সার্ভিসেসের নতুন ঘোষণায় কিছুটা স্বস্তিতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। 

গত জুন মাসে সংবাদ শিরোনামে উঠে এসেছিল টাটা কনসালটেন্সি সংস্থার নাম

কোভিডকালে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা চালু হলেও এই পরিষেবা এখন বন্ধ করেছে অনেক সংস্থাই। পুরোপুরি বন্ধ না হলেও আংশিক ভাবে বড়সড় পরিবর্তন এসেছে নিয়মে। সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করার নির্দেশ দিয়েছিল টিসিএস কর্তৃপক্ষ। সংস্থার নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল কর্মীদের। চলতি বছর মে মাসে প্রকাশ্যে এসেছিল টিসিএসের এই সিদ্ধান্ত। এরপরই সংস্থায় গণহারে ইস্তফা দিতে শুরু করেন মহিলাকর্মী। প্রসঙ্গত উল্লেখ্য, ৬ লক্ষের কাছাকাছি কর্মী রয়েছেন টিসিএসে। তার প্রায় ৩৫ শতাংশ মহিলা। তাঁদের মধ্যে গণ ইস্তফা দেওয়ার প্রবণতা দেখা গিয়েছিল। 

টিসিএসের তরফে জানানো হয়, গত দু'বছরে সংস্থায় অনেক নতুন কর্মী যুক্ত হয়েছেন। তাঁদের জন্য অফিসে এসে কাজ করা গুরুত্বপূর্ণ। কোথায় বসে কাজ করবেন, কাদের সঙ্গে কাজ করবেন সবটা ভালমতো জানা থাকলে তবেই নতুন কর্মীরা ভালভাবে কাজ করতে পারবেন, এমনটাই মত ছিল টিসিএস সংস্থার। সেই কারণেই সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করার ব্যাপারে কর্মীদের জন্য নির্দেশিকা জারি করেছিল টিসিএস কর্তৃপক্ষ। 

আরও পড়ুন- WBCS প্রিলিমসের তারিখ ঘোষণা

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget