এক্সপ্লোর

COVID-19 Vaccine for Children: নজির গড়ল কানাডা, কিশোর-কিশোরীদের টিকাকরণের সিদ্ধান্ত প্রশাসনের

প্রথম ডোজ দেওয়া হবে ১২ থেকে ১৫ বছরের কিশোর-কিশোরীদের।

নয়াদিল্লি: করোনা টিকা ফাইজারকে ছাড়পত্র দিল কানাডার স্বাস্থ্যমন্ত্রক। প্রথম ডোজ দেওয়া হবে ১২ থেকে ১৫ বছরের কিশোর-কিশোরীদের। কানাডার স্বাস্থ্য পরামর্শদাতা সুপ্রিয়া শর্মার বক্তৃতা উদ্ধৃত করে দাবি রয়টার্সের।

বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার নজির গড়ল কানাডা। কিশোর কিশোরীদের জন্য এবার টিকাকরণ শুরু করছে তারা। টিকাকরণের জন্য দেশের স্বাস্থ্যমন্ত্রক বেছে নিয়েছে ফাইজারকে। মূলত ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

কানাডার স্বাস্থ্যমন্ত্রকের বর্ষীয়ান পরামর্শদাতা সুপ্রিয়া শর্মা জানিয়েছেন, ফাইজার বায়োএনটেক টিকা সংশ্লিষ্ট বয়সের জন্য কার্যকরী ভূমিকা পালন করবে। আমেরিকায় সংশ্লিষ্ট বয়সের প্রায় ২২০০ কিশোর-কিশোরীদের নিয়ে সমীক্ষা করা হয়। এদের মধ্যে অর্ধেক সংখ্যককে দেওয়া হয়েছিল টিকার ডোজ। বাকি অর্ধেককে দেওয়া হয়েছিল প্লাসবো।

সুপ্রিয়া শর্মা জানিয়েছেন, ১০০ শতাংশের এই ভ্যাকসিন কাজ করেছে। যারা প্লাসবো নিয়েছিল তাঁদের প্রতি ১০০ জনের মধ্যে ১৮ জন সংক্রমিত হয়েছেন। সূত্রের খবর, যারা ভ্যাকসিনের সমীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কয়েকজনের সামান্য জ্বর, হাত পায়ে ব্যথা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা। তবে করোনা সংক্রমণের জেরে বন্ধ রয়েছে স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাস চলছে অনলাইনে। লেখাপড়া ছাড়াও অন্যান্য কাজও চলছে অনলাইনেই। কানাডার প্রশাসন জানিয়েছে, যাদের বয়স ১৯ বছরের কম তাদের আক্রান্ত হওয়ার হার ২০ শতাংশ। ১৯ বছর থেকে কম বয়সীদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে।

কিশোর কিশোরীদের টিকাকরণ শুরু হওয়া আঁধারের শেষে আলো বলে ব্যাখ্যা করছে সেদেশের প্রশাসন। সুপ্রিয়া শর্মা বলেন, আমরা আশাবাদী এই অন্ধকারের শেষে আলো রয়েছে। এদিকে ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সেই দেশে। জানা গিয়েছে, এক ব্যক্তি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়েছিলেন। এরপরই রক্ত জমাট বাঁধতে শুরু করে। ৬০ বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় তারপর। জানা গিয়েছে, এই প্রথম নয়, দেশে এই ধরনের ঘটনা ঘটল এই নিয়ে তৃতীয়বার।

 

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget