এক্সপ্লোর

Covaxin: করোনার বিভিন্ন ধরণের স্ট্রেনের বিরুদ্ধেই লড়াইয়ে সক্ষম কোভ্যাকসিন: ICMR

বুধবার আইসিএমআরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারত বায়োটেকের তৈরি করা কোভ্যাকসিন SARS-CoV-2 ভাইরাসের বিভিন্ন ধরণের স্ট্রেন প্রতিরোধের ক্ষমতা রাখে ৷ যা অবশ্যই ভাল খবর এ দেশের বাসিন্দাদের জন্য ৷ 

নয়াদিল্লি: ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত দেশ ৷ এই অবস্থায় ভ্যাকসিনই একমাত্র ভরসা ৷ যত দ্রুত সম্ভব, যত বেশি সংখ্যায় মানুষ ভ্যাকসিনের দুটি ডোজ নিতে পারবেন, কিছুটা হলেও তাতে স্বস্তি মিলবে ৷ ভারতে আগামী ১ মে থেকেই ১৮ বছরের ঊর্ধ্বে সবার জন্য টিকাকরণের কথা ঘোষণা করেছে কেন্দ্র ৷ কিন্তু প্রশ্ন উঠছে করোনার টিকা ক্রমাগত বদলাতে থাকা করোনাভাইরাসের স্ট্রেনগুলির সঙ্গে লড়াই করার জন্য কতটা উপযুক্ত ? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর গবেষণায় অবশ্য কিছুটা হলেও আশার খবর শোনা গিয়েছে ৷ বুধবার আইসিএমআরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারত বায়োটেকের তৈরি করা কোভ্যাকসিন SARS-CoV-2-এর বিভিন্ন ধরণের স্ট্রেনের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে ৷ যা অবশ্যই ভাল খবর এ দেশের বাসিন্দাদের জন্য ৷ 

টুইট করে এদিন আইসিএমআরের পক্ষ থেকে দাবি করা হয়, কোভ্যাকসিন বিভিন্ন ধরণের করোনার (SARS-CoV-2) ভাইরাসের সঙ্গে লড়াই করতে সক্ষম ৷ এমনকী, ডাবল মিউট্যান্ট স্ট্রেনের সঙ্গেও ৷ ’’ 

এদিকে বুধবার বড় ঘোষণা করল পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াও। দেশের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার তরফে কোভিশিল্ডের দাম ঘোষণা করা হল। সংস্থা জানাল, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারগুলির জন্য ভ্যাকসিনের প্রতি ডোজের দাম পড়বে ৪০০ টাকা। অর্থাৎ, সরকারি হাসপাতালে ভ্যাকসিনের এক-একটি ডোজ মিলবে ৪০০ টাকায়। অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে এই মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। দেশে বেলাগাম করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে কেন্দ্রের নির্দেশিকা মেনে কোভিশিল্ড ভ্যাকসিনের দাম কমানোর সিদ্ধান্ত নিল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। বিশ্বের অন্যান্য দেশের করোনা ভ্যাকসিনের দাম উল্লেখ করে সিরামের তৈরি কোভিশিল্ডের দাম তুলনায় অনেকটাই কম বলে দাবি ওষুধ প্রস্তুতকারী সংস্থার। আমেরিকার ভ্যাকসিনের প্রতি ডোজের দাম ভারতীয় মুদ্রায় দেড় হাজার টাকা। রাশিয়ান ভ্যাকসিনের প্রতি ডোজের দাম ভারতীয় মুদ্রায় সাড়ে ৭০০ টাকা। চিনা ভ্যাকসিনের প্রতি ডোজের দামও ভারতীয় মুদ্রায় ৭৫০ টাকা। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

India-Bangladesh Relations: বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, ঠিক কোন বিষয়টি ভাবাচ্ছে ভারতকে? ঢাকার থেকে কী আশ্বাস চায় দিল্লি?
বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, ঠিক কোন বিষয়টি ভাবাচ্ছে ভারতকে? ঢাকার থেকে কী আশ্বাস চায় দিল্লি?
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget