এক্সপ্লোর

Kuno Cheetah Drowning: সাঁতরে চম্বল পেরিয়ে এসে নালায় মৃত্যু? কুনোয় আরও এক চিতার দেহ উদ্ধার, বিষপ্রয়োগ নিয়ে বাড়ছে সন্দেহ

Kuno National Park: গত ২৭ অগাস্ট, মঙ্গলবার ডলে ডুবে মৃত্যু হয় পবনের।

নয়াদিল্লি: কয়েক দিন আগে পর্ন্ত এনক্লোজার খুলে চিতাগুলিকে মুক্ত করে দেওয়া নিয়ে আলোচনা চলছিল। আর সেই আবহেই মধ্যপ্রদেশের কুনো জাতীয় অরণ্য আরও এক চিতার মৃত্যুর হল। এনক্লোজারের বাইরে থাকা একমাত্র চিতা, পবন জলে ডুবে মারা গিয়েছে বলে জানা গিয়েছে। পবনের এই মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। কুনো জাতীয় অরণ্যে ব্যাঘ্র প্রকল্পের দায়িত্বে থাকা গবেষক এবং আধিকারিকরাও বিষয়টি নিয়ে সন্দিহান। (Kuno Cheetah Drowning) 

গত ২৭ অগাস্ট, মঙ্গলবার ডলে ডুবে মৃত্যু হয় পবনের। দক্ষিণ আফ্রিকা, নমিবিয়া থেকে আনা ২০টি চিতার মধ্যে পবন অষ্টম চিতা, যে মারা গেল। কিন্তু অন্য চিতাদের মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি না হলেও, পবনের মৃত্যুকে বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা। মঙ্গলবার একটি নালর পাড় থেকে পবনের দেহ উদ্ধার হয়। শরীরে আঘাতের চিহ্ন ছিল না কোনও। কিন্তু মাথা সমেত দেহের অর্ধেক ছিল নালার জলের মধ্যে। জলে ডুবে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক তদন্তে জানা যায়। (Kuno National Park)

কিন্তু চিতার মতো ক্ষিপ্র পশু জলে ডুবে কী করে মারা গেল, দেহের অর্ধেক অংশ ডুবে এবং অর্ধেক অংশ বাইরে থাকে কী করে, উঠছে প্রশ্ন। পবন এর আগে চম্বল নদী সাঁতরে পার করেছে। সে নালায় কী করে ডুবে গেল, সুস্থ-সবল একটি চিতার এমন মৃত্যু সম্ভব কি, এই প্রশ্নও তুলেছন অনেকে। নিশ্চয়ই এর নেপথ্যে অন্য কোনও বিষয় রয়েছে বলে মনে করছেন তাঁরা। 

আর এতেই বিষপ্রয়োগের তত্ত্ব উঠে আসছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খোলেন চিতা কমিটির চেয়ারম্যান রাজেশ গোপাল। তিনি বলেন, "বিষপ্রয়োগের তত্ত্ব উড়িয়ে দিতে পারছি না আমরা। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।" কোনও মানুষই চিতাটিকে বিষ খাইয়ে থাকবেন বলে মনে করছেন জাতীয় অরণ্যের কর্মীরাও। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার মুখ্য পশু চিকিৎসক এনভিকে আশরফ বলেন, "না বন্যা হয়েছে, না স্রোতে ভেসে গিয়েছে। কোনও দুর্ঘটনা ছাড়া, সুস্থ-সবল চিতা এভাবে নালায় ডুবে যেতে পারে না।"

২০২২ সালে নমিবিয়া থেকে ভারতে আনা হয় পবনকে। তখন তার বয়স ছিল তিন বছর। পবনই প্রথম পুরুষ চিতা, যাকে ২০২৩ সালের মার্চ মাসে এনক্লোজারের বাইরে ছাড়া হয়। গত ২৭ অগাস্ট পবনের ময়নাতদন্ত হয়। তার ফুসফুসে জল পাওয়া গিয়েছে যদিও। নমুনা পাঠানো হয়েছে জবলপুরের ল্যাবে। সাপের দংশনের কোনও চিহ্ন মেলেনি পবনের শরীরে। বিষপ্রয়োগ হয়েছিল কি না জানতে পবনের পেটে যা ছিল, সেগুলোও পরীক্ষা করে দেখা হচ্ছে। শরীরের পিছনের অংশ ঝোপে আটকে যাওয়াতেই পবন জল থেকে তুলতে পারেনি, এমন দাবিও করছেন কেউ কেউ। 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget