এক্সপ্লোর

Manuscript Writing Cafe: ডেডলাইনে থাকা লেখকদের জন্য বিশেষ ক্যাফে, কাজ শেষ না করে বেরনো মানা

Writer's Cafe: ক্যাফেতে প্রবেশ মিলবে সেই সকল লেখকদেরই যাঁদের কাজ জমা দেওয়ার ডেডলাইন সামনে। সেখানেই শেষ নয়। এই ক্যাফে থেকে কাজ শেষ না করা পর্যন্ত বেরোতেই পারবেন না লেখকরা।

নয়াদিল্লি: লেখা একটি সৃজনশীল কাজ (creativity)। এবং অনেক সময়েই সময়ের চাপে সেই সৃজনশীলতা হারাতে বসেন লেখকেরা। এই কথা মোটামুটি সকলেরই জানা। বিশেষত পাবলিশারের চাপ যখন বেড়ে যায়, বা লেখা জমা দেওয়ায় শেষ তারিখ (deadline) যখন এগিয়ে আসে, তখন যেন লেখকদের মস্তিষ্ক কাজ করাই বন্ধ করে দেয়। পেনের ধারা অব্যাহত রাখার জন্য লেখকরা সাধারণত শান্ত ও স্বস্তির স্থান খোঁজেন। যেখানে চেঁচামেচি কম, খাবার বা পানীয় মিলবে সময়ে এবং এই ডিজিট্যাল যুগে অবশ্যই নেট পরিষেবা ভাল থাকবে। এবার এমনই জায়গার সন্ধান মিলছে জাপানে (Japan)। সঙ্গে রয়েছে আরও ট্যুইস্ট।

জাপানের 'লেখক-বান্ধব' ক্যাফে

জাপানের এক ক্যাফেতে লেখকদের সুবিধার্থে মিলছে একাধিক পরিষেবা। সঙ্গে আরও একাধিক সুবিধা। কিন্তু সেই ক্যাফেতে প্রবেশ মিলবে সেই সকল লেখকদেরই যাঁদের কাজ জমা দেওয়ার ডেডলাইন সামনে। সেখানেই শেষ নয়। এই ক্যাফে থেকে কাজ শেষ না করা পর্যন্ত বেরোতেই পারবেন না লেখকরা। হ্যাঁ! ঠিকই পড়ছেন। ডেডলাইন নিয়ে এই ক্যাফেতে ঢুকলে কাজ শেষ না করে বের হতে পারবেন না।

অদ্ভুত শোনালেও এমনই ব্যবস্থা করা হয়েছে জাপানের টোকিওর কোয়েনজির (Koenji district of Tokyo) এক ক্যাফেতে। চলতি মাসের শুরুর দিকেই চালু হয়েছে এই ক্যাফে। নাম 'দ্য ম্যানুস্ক্রিপ্ট রাইটিং ক্যাফে' (The Manuscript Writing Cafe)। 

ক্যাফে কর্তৃপক্ষ তাকুয়া কাওয়াই এদিন ট্যুইটারে ক্যাফের ছবি পোস্ট করেন। এবং সেই সঙ্গে ক্যাফের লম্বা নিয়মের তালিকাও প্রকাশ করেন। সেখানেই লেখা রয়েছে, 'আপনি যদি এই ক্যাফে ব্যবহার করতে চান তবে আপনাকে ডেডলাইনে থাকা একজন লেখক হতে হবে।'

জাপানি ভাষায় লেখা ওই পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'দ্য ম্যানুস্ক্রিপ্ট রাইটিং ক্যাফে শুধুমাত্র সেইসব মানুষদেরই প্রবেশ করতে দেয় যাঁদের সামনেই ডেডলাইন রয়েছে! এটি ক্যাফেতে মনোযোগ এবং থমথমে পরিবেশ বজায় রাখার জন্য! বোঝার জন্য ধন্যবাদ।'

এক জাপানি সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, এই ক্যাফেতে বিল দিতে হয় ব্যবহারকারী যতক্ষণ সময় কাটাচ্ছেন তাঁর ওপর নির্ভর করে। এখানে নগদ টাকা নেওয়া হয় না। সর্বনিম্ন ৩০ মিনিট এই ক্যাফেতে কাটাতে পারেন আপনি। এখানে মাত্র ১০ জনের বসার জায়গা আছে এবং ইউএসবি পোর্ট, কম্পিউটার স্ট্যান্ড, ওয়াইফাই পরিষেবাও আছে। এই ক্যাফেতে নিজের খাবার ও পানীয় নিয়েও ঢোকা যায়। 

এই ক্যাফেতে, 'অনুবাদ', 'প্রস্তাব পত্র', 'লেআউট' বা 'ইমেজ প্রসেসিং'-এর মতো কাজ করার সুবিধা রয়েছে। তবে এখানে নিয়মাবলী বেশ কড়া।

 

ক্যাফের নিয়মাবলী

যেমন ধরুন, আপনি একবার ক্যাফেতে প্রবেশ করার পরে, আপনাকে রিসেপশন ডেস্কে লিখতে হবে যে আপনি কতগুলি শব্দ লিখতে চান আজ এবং সেই লেখা কতক্ষণে আপনি শেষ করতে চলেছেন।

ম্যানেজার প্রত্যেক ঘণ্টায় এসে আপনার কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়ে যাবেন। 

শেষ পর্যন্ত, আপনার কাজ সম্পূর্ণ শেষ হলে তবেই ক্যাফে থেকে বেরোতে পারবেন। 

আরও পড়ুন: Viral News: খুদেকে টেনে নিয়ে পালানোর চেষ্টা বাঁদরের! সিসিটিভিতে ধরা পড়ল শিউরে ওঠার মতো ভিডিও

ক্যাফের এক ক্রেতার কথায়, প্রত্যেক ঘণ্টায় একটা ঘণ্টা বাজার পর ম্যানেজার এসে খোঁজ নেন কাজ সম্পর্কে। নিজের লক্ষ্য থেকে কতটা দূরে সেই লেখক, জানতে চান ম্যানেজার স্বয়ং।

প্রতিবেদন অনুযায়ী, ক্রেতারা বিভিন্ন ক্যাটেগরি বেছে নিতে পারেন, যে ক্যাফের কর্মীরা কত ঘন ঘন এসে কাজের অগ্রগতি সম্পর্কে জিজ্ঞেস করবেন। যেমন 'এস কোর্স' বাছলে ম্যানেজার সাংঘাতিক তাড়া দিতে থাকবেন লেখকদের। আর যাঁরা 'এম কোর্স' বাছবেন তাঁদের ধীরে সুস্থে খোঁজ নেওয়া হবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget