এক্সপ্লোর

India Coronavirus Update: কোভিড গ্রাফে লাফ! গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৩০০০

India Covid: দৈনিক পজিটিভিটি রেট ২.৭ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৭১ শতাংশ।

নয়াদিল্লি: ফের কোভিড গ্রাফে লাফ। গত ২৪ ঘণ্টায় ৩ হাজারেরও বেশি নতুন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছেন। গত কালের তুলনায় সংক্রমণে অন্তত ৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট ২.৭ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৭১ শতাংশ।

নতুন করে কোভিডে মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। নতুন করে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মহারাষ্ট্র থেকে ৩ জন, দিল্লি থেকে ২ জন, হিমাচল প্রদেশ থেকে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেরল থেকে মিলেছে ৮ জনের মৃত্যুর খবর। এখন দেশের মোট সংক্রমণের মধ্যে ০.৩ শতাংশ অ্যাক্টিভ কেস। সংক্রমণ বাড়লেও দৈনিক সুস্থতার হার আশা জাগাচ্ছে। দেশে কোভিড থেকে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। এমনটাই জানাচ্ছে স্বাস্থ্য় মন্ত্রকের ওয়েবসাইট। 

কোভিড নিয়ে সতর্কতা শুরু হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। পাশাপাশি রাজ্যগুলোও কড়া নজর রাখছে পরিস্থিতির উপর। সারা দেশেই হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণের হার। গত ১৬ জানুয়ারি যেখানে দিল্লিতে একজনও কোভিড সংক্রমিত ছিলেন না। সেখানে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে কোভিড সংক্রমিত হয়েছেন ৩০০ জন। মহারাষ্ট্রের একাধিক জেলাতেও কোভিড সংক্রমণ বৃদ্ধি নজরে এসেছে।

কদিন আগেই দেশের সব রাজ্যগুলিতে এবং কেন্দ্র শাসিত এলাকায় ফের সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। চটি পদক্ষেপের কথা জানানো হয়েছে। 'test, track, treat'- এর মাধ্যমে কোভিডবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এর আগেই বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে কোভিড এবং ইনফ্লুয়েঞ্জার পরিস্থিতি খতিয়ে দেখতে আগেই উচ্চ পর্যায়ের মিটিং করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড ও ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় দেশের পরিকাঠামো কোন পর্যায়ে রয়েছে, কীভাবে মোকাবিলা করা হবে তার প্রস্তুতি কেমন রয়েছে সেসবই আলোচনায় উঠে এসেছে। ওই বৈঠকেই কোভিড রুখতে ঠিকমতো কোভিড বিধি পালনের পক্ষে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও কোভিড পরীক্ষা, জিনোম পরীক্ষা, সবরকমের মাত্রাতিরিক্ত শ্বাসকষ্ট এবং ওই সংক্রান্ত সমস্যা থাকলেই পরীক্ষার কথাও বলা হয়েছে। কোভিডে ব্যবহৃত ২০টি প্রধান কোভিড ওষুধ, ১২টি অন্যান্য ওষুধ, ৪টি বাফার ওষুধ এবং ১টি ইনফ্লুয়েঞ্জা ওষুধের প্রাপ্যতা ও দাম পর্যবেক্ষণ করার কথাও বলা হয়েছে।পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলি কতটা প্রস্তুত আছে, তা খতিয়ে দেখার জন্য মক ড্রিল করার কথাও বলেন প্রধানমন্ত্রী। কঠোরভাবে রেসপিরেটরি হাইজিন ও কোভিড বিধি মেনে চলার কথা বলেন। মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, ২ গজের দূরত্ব বজায়ও রাখার কথাও বলেন। এই নিয়মগুলি যথাযথভাবে মানা হচ্ছে কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা কড়া নজরদারি করতে নির্দেশ দেন।  

আরও পড়ুন: কর্নাটক এবার কংগ্রেসের? নাকি মসনদে ফের বিজেপি? কী ইঙ্গিত সি ভোটারের?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget