এক্সপ্লোর

Niti Aayog: নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের পদত্যাগ, সঙ্গে সঙ্গেই নাম ঘোষণা উত্তরসূরির

Niti Aayog Update: পেশায় অর্থনীতিবিদ রাজীবের হাত ধরে সংগঠনের নীতি-নিয়ম পূর্ণতা পায়।

নয়াদিল্লি: নীতি আয়োগের (NITI Aayog) ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমার (Rajiv Kumar )। আগামী ৩০ এপ্রিল তাঁর কার্যকালের শেষ দিন হতে চলেছে। তার আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ২০১৪ সালে নীতি আয়োগ গঠিত হওয়ার পর এই নিয়ে পর পর দুই ভাইস চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দিলেন।

পদত্য়াগপত্র জমা দিলেন রাজীব কুমার

২০১৭ সালে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান রাজীব। তার আগে ওই পদে ছিলেন অরবিন্দ পানাগড়িয়া। পদত্যাগ করে শিক্ষাক্ষেত্রে ফিরে যান তিনি। তার পর ওই পদে নিযুক্ত হন রাজীব। তাঁর জায়গায় এ বার আসতে চলেছেন সুমন কে বেরি (Suman K Bery)। ১ মে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েছে কেন্দ্র।

পেশায় অর্থনীতিবিদ রাজীবের হাত ধরে সংগঠনের নীতি-নিয়ম পূর্ণতা পায়। কৃষি, বিলগ্নি, ইলেক্ট্রিক যান-সহ একাধিক বিষয়কে গুরুত্ব দেন তিনি। অক্সফোর্ড ইউনিভআর্সিটি থেকে অর্থনীতিতে ডিফিল রাজীব। লখনউ ইউনিভার্সিটি থেকে পিএইচডি-ও করেছেন। সেন্টার পলিসি রিসার্চ (CPR) সংস্থাও নিযুক্ত ছিলেন দীর্ঘ দিন।

আরও পড়ুন: Nitish Kumar Update: পাঁচ বছর পর ফের পাশাপাশি, তেজস্বীর ইফতার পার্টিতে নীতীশ, সমীকরণ বদলের ইঙ্গিত!

পদে আসছেন সুমন বেরি

অন্য দিকে, বেরিও পেশায় অর্থনীতিবিদ। ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চ (NCAER)-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ওই পদে ছিলেন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন। এ ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের প্রযুক্তি উপদেষ্টা কমিটি এবং ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনেও শামিল ছিলেন।

তারও আগে ওয়াশিংটন ডিসি-তে ওয়র্ল্ডব্যাঙ্কে কর্মরত ছিলেন বেরি। সেখানে ম্যাক্রোনমি, ফাইনান্সিয়াল মার্কেট, পাবলিক ডেট ম্যানেজমেন্ট বিভাগ তাঁর এক্তিয়ারের মধ্যে ছিল। অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাগডালেন কলেজ থেকে দর্শন, রাজনীতি এবং অর্তনীতিতে স্নাতক। প্রিন্সটন ইউনিভার্সিটির উডরো উইলসন স্কুল থেকে পাবলিক অ্যাফেয়ার্স নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
Tamil Nadu News : '৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'

ভিডিও

RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget