এক্সপ্লোর

Jupiter Closest to Earth: স্পষ্ট দেখা যাবে বাষ্পীয় বলয়, রহস্যময় লাল বিন্দুও, চলতি মাসেই পৃথিবীর সবচেয়ে কাছে বৃহস্পতি

Space Science: প্রতি ১৩ মাস অন্তর পৃথিবীর ঠিক বিপরীত অবস্থানে চলে আসে বৃহস্পতি। অর্থাৎ পশ্চিম দিকে সূর্যাস্ত ঘটে, পূর্বে থাকে বৃহস্পতি।

নয়াদিল্লি: একদিনের জন্য হলেও, রাতের আকাশে এ বার আরও কাছে বৃহস্পতি (Jupiter)। তারা দেখার নেশা থাকলে, আগামী ২৬ সেপ্টেম্বর এমনই সুবর্ণ সুযোগ আসতে চলেছে। ওই দিন সারারাত রাতের আকাশে শুধু বৃহস্পতির দেখাই মিলবে না, আরও বড় আকারে, সুস্পষ্ট ভাবে বৃহস্পতির দেখা মিলবে। শুধু তাই নয়, দূরবীক্ষণযন্ত্রে চোখ রাখলে বৃহত্তম গ্রহের তিন-চারটি উপগ্রহেরও (Jupiter Moons) দেখা মিলতে পারে (Jupiter Closest to Earth)।   

চলতি মাসেই পৃথিবীর সবচেয়ে কাছে বৃহস্পতি

আগামী ২৬ সেপ্টেম্বর, পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসছে বৃহস্পতি। কপক্ষপথে অবস্থান অনুযায়ী এমনিতে পৃথিবী থেকে বৃহস্পতির সর্বাধিক দূরত্ব ৬০ কোটি মাইল। ওই দিন পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে ৩৬.৫ কোটি মাইল। গত ৭০ বছরে পৃথিবীর এত কাছাকাছি কখনও আসেনি বৃহস্পতি।

প্রতি ১৩ মাস অন্তর পৃথিবীর ঠিক বিপরীত অবস্থানে চলে আসে বৃহস্পতি। অর্থাৎ পশ্চিম দিকে সূর্যাস্ত ঘটে, পূর্বে থাকে বৃহস্পতি। ফলে অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরে বৃহস্পতিকে বড় দেখায়। এক মাত্র পৃথিবী এবং বৃহস্পতিই বৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে না। ফলে বছরভর তাদের মধ্যে দূরত্বের তারতম্য ঘটে প্রায়শই। এ বার একই সঙ্গে পৃথিবীর কাছাকাছি চলে আসছে বৃহস্পতি। তাই উত্তেজনা বাড়ছে।

আরও পড়ুন: Jio, Airtel 5G Tariff Plan: 5G পরিষেবা নিতে আরও টাকা, সিম বদলাতে হবে গ্রাহককে ?

তাই বৃহস্পতি এবং পৃথিবীর কাছাকাছি আসাকে ঐতিহাসিক মুহূর্ত বলে ব্যাখ্যা করছেন বিজ্ঞানীরা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, ভাল দূরবীক্ষণ যন্ত্র থাকলে, ওই দিন বৃহস্পতিকে শুধু স্পষ্ট ভাবে দেখাই যাবে না, তাকে জড়িয়ে থাকা বাষ্পীয় বলয়ও (অন্ত মাঝখানের বলয়টি) স্পষ্ট দেখা যাবে। বৃহস্পতির দক্ষিণ গোলার্ধে যে লাল বিন্দুটি রয়েছে, সেটি বৃহত্তম সৌরঘূর্ণি। বিগত ৩০০ বছর ধরে এক ভাবে সেটি দেখে আসছেন বিজ্ঞানীরা। শক্তিশাল দূরবীক্ষণ যন্ত্র থাকলে সেটিরও দেখা মিলবে।

এমনকি বৃহস্পতির তিন-চারটি উপগ্রহও দেখতে পাবেন মহাকাশপ্রেমীরা। ১৭ শতকে গ্যালিলিও প্রথম বৃহস্পতির তিনটি উপগ্রহ নিরীক্ষণ করেন। তাই সেগুলি গ্যালিলিয়ান উপগ্রহ নামেই পরিচিত। উঁচু জায়গায় দূরবীক্ষণ যন্ত্র বসালে সেগুলি স্পষ্ট দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এখনএ পর্যন্ত বৃহস্পতির ৭৯টি উপগ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে ৫৩টির নামকরণ হয়েছে। এর মধ্যে বৃহত্তম চারটি, আইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো বৃহত্তম। এই চারটি উপগ্রহই গ্যালিলিয়ান উপগ্রহ।

বৃহস্পতিতেই লুকিয়ে সৃষ্টির রহস্য!

নাসা-র জুনো মহাকাশযান গত ছ’বছর ধরে বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে। বৃহস্পতির ভূপৃষ্ঠ, উপগ্রহ নিয়ে গবেষণা চালাচ্ছে সেটি। বৃহ্স্পতির উপর পর্যবেক্ষণ চালিয়ে আগামী দিনে সৌরজগতের গঠন নিয়ে উল্লেখোগ্য অবিষ্কার উঠে আসতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget